রৌমারীতে ঘুষ চাওয়ায় তহসিলদারকে পিটুনি !
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : দুই হাজার টাকা ঘুষের জন্য জমির খারিজ (নামজারি) না করার অপরাধে শৌলমারী ইউনিয়নের তহসিলদার (ইউনিয়ন ভূমিসহকারী কর্মকর্তা) রুহুল্লা আমিনকে পিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। হারুন-অর রশীদ নামের এক কৃষক ও তার লোকজন উপজেলার মাঠের ভিটা নামক স্থানে তহসিলদারের পথরোধ করে ওই মারপিটের ঘটনা ঘটায়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত তহসিলদারকে হাসপাতালে ভর্তি করায়। সোমবার দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঘটনা এটি। এব্যাপারে ওই কৃষক তহসিলদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ঘুষ দুর্নীতির অভিযোগও দায়ের করেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার শৌলমারী ইউনিয়ন ভূমি অফিসের ওই তহসিলদার তার পরিষদে যাওয়ার পথে হারুন-অর রশীদের সঙ্গে তর্কবিতর্কের এক পর্যায়ে দু’জনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় হারুন-অর রশীদের পক্ষের লোক এসে ওই তহসিলদারের ওপর চড়াও হয় এবং মারপিট করে। অভিযোগ আছে এলাকার মানুষের জমির নামজারি করতে দলিল প্রতি ২থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ গ্রহণের অভিযোগ অসংখ্য মানুষের। এলাকাবাসি অভিযোগ করেছেন ঘুষ ছাড়া কোনো জমির নামজারি করে না ওই কর্মকর্তা।
উপজেলার মন্ডলপাড়া গ্রামের আব্দুল বাতেন এর পুত্র হারুন-অর রশীদ (৩৫) অভিযোগ করে বলেন, ‘৩ মাসে আগে আমার নামীয় ১৪ শতাংশ জমি ইউনিয়ন ভূমি অফিসে খারিজ করার জন্য সকল কাগজপত্র জমা দেই। কিন্তু তহসিলদার রুহুল্লা আমিন তা খারিজ না করে আমার কাছে দুই হাজার টাকা ঘুষ চায়। আমি ওই ঘুষের টাকা না দেওয়ার কারনে আমার জমি খারিজ করে না। অফিসে গেলে কয় আজ না কাইল আসেন। আবার কয় দুই হাজার টাকা আনছেন। আমি বলি টাকা নিলে রশিদ দিতে হবে। এভাবে তিন মাস থেকে আমাকে হয়রানি করছে। ওই দিন মাঠের ভিটা নামক স্থানে দেখা হলে জমির খারিজ হয়েছে কিনা জানতে চাইলে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর এ কারনে কিছু মারপিট হয়েছে।’ দুই হাজার টাকা ঘুষ চেয়েছে তার প্রমাণ-জানতে চাইলে তিনি বলেন, ‘দুই হাজার টাকা চেয়ে আমার মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) দিয়েছে।’
তবে অভিযুক্ত তহসিলদার রুহুল্লা আমিন ঘুষ গ্রহণের কথা অস্বীকার করে বলেন, ‘ওই ব্যক্তির জামির কাগজপত্র কম থাকায় নামজারি করা সম্ভব হয়নি। তাকে একাধিকবার বলা হয়েছে জমির কাগজপত্রে ক্রুটি আছে। কিন্তু তিনি তা না মেনে রাস্তায় পথ আটকে আমাকে মারপিট করেছে। পুলিশ না আসলে তারা আমাকে মেরেই ফেরত।’
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ রৌমারী থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার জানান, ঘটনার দিন সন্ধা ৬টা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
(আরআইএস/এএস/নভেম্বর ১০, ২০১৪)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
২৭ জুন ২০২৬
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘কাউকে কোন ছাড় নয়’
-1.gif)