E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নির্বাচনকে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সমৃদ্ধ গোপালগঞ্জের  মিট দ্যা প্রেস

২০২৪ জানুয়ারি ০৪ ১৯:৫৯:৫৪
নির্বাচনকে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সমৃদ্ধ গোপালগঞ্জের  মিট দ্যা প্রেস

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে মিট দ্যা প্রেস করেছে সমৃদ্ধ গোপালগঞ্জ নামে একটি সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে গেপালগঞ্জ জেলা পরিষদ ডাক বাংলোর হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মুন্সি মোঃ আতিয়ার রহমান।

এ সময় সমৃদ্ধ গোপালগঞ্জের প্রধান সংগঠক আশরাফুল আলম পপলু সমৃদ্ধ গোপালগঞ্জে কর্মকান্ড নিয়ে সাংবাদিকদেরকে ব্রিফ করেন। এ অনুষ্ঠানেসমৃদ্ধ গোপালগঞ্জের সংগঠক শওকত হোসেন খান মনির, মুনিরুজ্জামান শেখ, মিহির কুমার বালা, সেলিম রেজা সহ জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

(এমএস/এএস/জানুয়ারি ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test