E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে ৮ম বারের মতো এমপি নির্বাচিত

২০২৪ জানুয়ারি ০৭ ২০:৪১:৪০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে ৮ম বারের মতো এমপি নির্বাচিত

গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোপালগঞ্জ ৩ আসন থেকে ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট ।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বেসরকারিভাবে রাত সাড়ে আটটায় এ ঘোষণা দেন।

সকাল থেকে লম্বা লাইনে দাড়িয়ে উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার ভোটাররা ১০৮ টি কেন্দ্রে ভোট দিয়েছেন । সকাল থেকেই এখানে ভোটের উৎসব শুরু হয়। শেষ পর্যন্ত নির্বাচনী এলাকা উৎসব মুখর ছিল। এ আসনের মোট ভোট সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩০০।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালে এ আসনে থেকে যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে নির্বাচিত হন। তারপর থেকে এ আসনটি অধিকাংশ নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল। ১৯৮৬ সাল থেকে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনে নির্বাচন করে শেখ হাসিনা এরআগে ৭ বার সংসদ সদস্য নিরর্বাচিত হন।

(এমএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test