E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ-২ আসন থেকে ৯ম বারের মতো জয় পেয়েছেন বর্ষিয়ান নেতা শেখ সেলিম  

২০২৪ জানুয়ারি ০৭ ২২:৩৭:০৭
গোপালগঞ্জ-২ আসন থেকে ৯ম বারের মতো জয় পেয়েছেন বর্ষিয়ান নেতা শেখ সেলিম  

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-২ আসনে (গোপালগঞ্জ সদর- কাশিয়ানীর একাংশ) ৯ম বারের মতো নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী বার্ষিয়ান জননেতা শেখ ফজলুল করিম সেলিম। তিনি পেয়েছেন ২ লাখ ৯৫ হাজার২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীজাতীয় পার্টির কাজী শাহীন পেয়েছেন ১ হাজার ৫১৪ ভোট।

উল্লেখ্য, তিনি ১৯৮১ সাল থেকে এ আসনে নির্বাচন করে এরআগে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
গোপালগঞ্জ ১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী লেঃ কর্ণেল (অবঃ) মুহম্মদ ফারুক খান ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ।তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার৭৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ কাবির মিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার৯৩৪ ভোট।

রাত দশটার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ওই দুই আসনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, লেঃ কর্ণেল (অবঃ) মুহম্মদ ফারুক খান ১৯৯৬ সাল থেকে এ আসনে এরআগে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test