গোপালগঞ্জে ভোট উৎসব
প্রধানমন্ত্রীর আসনে ভোট পড়েছে ৮৭ দশমিক ২৩ শতাংশ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনে ভোট উৎসব হয়েছে। এ আসনে ভোট পড়েছে ৮৭ দশমিক ২৩ শতাংশ। গতকাল রবিবার তীব্র শীত উপেক্ষা করে ভোট শুরু হওয়ার আগেই ভোটাররা ভোট কেন্দ্রের সামনে ভিড় করেন। সকাল ৮ টায় ভোট শুরু হলে লম্বা লাইনে দাড়িয়ে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান শুরু করেন। বেলাবাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটার বাড়তে শুরু করে। বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচনী এলাকার ১০৮টি ভোট কেন্দ্রে ভোট উৎসব চলে।
কমনওয়েলথ ভুক্ত দেশের নির্বাচন পর্যবেক্ষকরা টুঙ্গিপাড়া উপজেলার সিলনা গুয়াধান বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ কেন্দ্র, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র ও বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শণ করেন। এসময় ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এছাড়া এ দিন দুপুরে কমনওয়েলথ ভুক্ত দেশের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। তারা সমাধিসৌধ কমপ্লেক্সে ঘুরে ঘুরে দেখেন।
টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে ৮ম বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম এ তথ্য জানান।
ওই কর্মকর্তা আরো বলেন, এ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৫৩ হাজার ২৪৭ জন ভোটার। এ আসনে বাতিল হয়েছে ১ হাজার ৭২৩ ভোট। বৈধ ভোটর সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৫২৪ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৮৭ দশমিক ২৩ শতাংশ।
উল্লেখ্য এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, গতকাল রোববার ছিল আমাদের উৎসবের দিন। রেকর্ড পরিমান ভোট দিয়ে আমরা উৎসবটি উদযাপন করেছি। এ মাটির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৮ম বারের মতো নির্বাচিত করেছি।
শেখ পরিবারের প্রবীণ সদস্য ও প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন বলেন, টুঙ্গিপাড়া-কোটালীপাড়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন, সাহস, সমৃদ্ধি ও গৌরবের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এজন্য আমি টুঙ্গিপাড়া-কোটালীপাড়াবাসীকে অভিনন্দন জানাচ্ছি।
(টিবি/এসপি/জানুয়ারি ০৮, ২০২৪)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৫ অক্টোবর ২০২৬
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








