E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে হোল্ডিং ট্যাক্সের টাকা তোলা নিয়ে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

২০২৪ জানুয়ারি ০৯ ১৭:৪১:০৭
গোপালগঞ্জে হোল্ডিং ট্যাক্সের টাকা তোলা নিয়ে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে হোল্ডিং ট্যাক্সের টাকা তোলা নিয়ে বিরোধের জের ধরে মহেশপুর ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মিয়া লুথু লাঞ্ছিত হয়েছেন। এ সময় দু’ মেম্বার ও এক নারী মেম্বারের স্বামী চেয়ারম্যানকে মারপিট করে পরিষদে তার কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে চেয়ার‌ম্যান বিষয়টি পুলিশে জানালে পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার (০৯ জানুয়ারী) দুপুরে মহেশপুর ইউপি ৩ নং ওয়ার্ড মেম্বর মাঃ আলীম মোল্যা, ৪নং ওয়ার্ড মেম্বর মোঃ মিজানুর রহমান ও ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বর রাজিয়া বেগমের স্বামী হাবিব ফকির হোল্ডিং ট্যাক্সের টাকা উত্তোলন নিয়ে মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লুথুর কাছে আসেন।

এ নিয়ে দু’ মেম্বার ও নারী মেম্বারের স্বামী চেয়ারম্যানের সাথে বাকবিতন্ডায় জড়ান। চেয়ারম্যান তাদের গালিগালাজ করেন।একপর্যায়ে নারী মেম্বারের স্বামী হাবিব ফকিরকে লাথি মারেন চেয়ারম্যান । তখন মেম্বার মিজান, আলীম ও নারী মেম্বারের স্বামী হাবিব চেয়ারম্যানকে মারধর করে তার রুমে তালাবদ্ধ করে রাখেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মিয়া লুথু গণমাধ্যমের কাছে কোন মন্তব্য করতে রাজি হন নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয়পক্ষে এ নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে।

(টিবি/এসপি/জানুয়ারি ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test