E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জে বিজয় শোভাযাত্রা

২০২৪ জানুয়ারি ১০ ১৮:৫১:০৩
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জে বিজয় শোভাযাত্রা

গোপালগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনারকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারী) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারন সম্পাদক আয়নাল হোসেন সেখ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনারকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, টানা ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় বসতে যাচ্ছে। এতে দেশ ও জাতির ব্যাপক উন্নয়ন ঘটবে।

(টিবি/এসপি/জানুয়ারি ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test