শীতের সকালে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল নিয়ে আশ্রয়ণ কেন্দ্রে ইউএনও
গোপালগঞ্জ প্রতিনিধি : হাড় কাঁপানো শীতের সকালে আশ্রয়ণ কেন্দ্রে গিয়ে কম্বল বিতরণ করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত ১৫০ টি শীতার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান শেখ আলী আহম্মেদ, ইউপি সদস্য মোমরেজ শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রচন্ড শীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীত নিবারণ বস্ত্র পেয়ে খুশি আশ্রায়ন কেন্দ্রের বাসিন্দারা।
আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা বৃদ্ধ আউয়াল খাঁ বলেন, প্যারালাইজড স্ত্রীকে নিয়ে আগে ছোট একটি টিনের ঘরে থাকতাম। এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকছি। কিন্তু গত কয়েকদিন ধরে যে শীত পড়েছে, তাতে বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। শীতের সকালে হঠাৎ ইউএনও স্যার এসে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল দিয়েছেন। এখন শীতের রাতে একটু শান্তিতে ঘুমাতে পারবো। এজন্য প্রধানমন্ত্রী ও ইউএনওকে ধন্যবাদ জানাই।
ওই আশ্রয়ণ কেন্দ্রের আরেক বাসিন্দা বৃদ্ধা মরিয়াম বেগম বলেন, আমার কম্বল অথবা লেপ কেনার সামর্থ্য নাই । পুরনো কিছু কাথা জোড়া তালি দিয়ে সেলাই করে গায়ে দিয়েই শীত পার করছি। কিন্তু এতে আজকের জব্বর শীত নিরারণ করা সম্ভব ছিল না। আমাদের কষ্টের কথা জানতে পেরে ইউএনও সাহেব মোটা কম্বল দিয়েছেন। এ কম্বল দিয়ে শীত কাটিয়ে দিতে পারব।
আশ্রায়ন কেন্দ্রের বাসিন্দা মনিকা বিশ্বাস বলেন, স্বামী ভ্যান চালিয়ে যা রোজগার করে, তা সংসার চালাতেই শেষ হয়ে যায়। কম্বল বা অন্য কিছু কেনার সামর্থ আমাদের নেই। তীব্র শীতের ঠান্ডায় ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্ট হচ্ছিল। আজ প্রধানমন্ত্রীর মোটা কম্বল পেয়েছি। ছেলে মেয়েদের নিয়ে এই কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমাতে পারবো।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, আজ শুক্রবার গোপালগঞ্জের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । তীব্র শীতের সাথে ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। এ অবস্থায় আশ্রয়ন কেন্দ্রের পরিবারগুলো খুবই কষ্ট পাচ্ছে বলে জানতে পারি। আজ সকালে সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর প্রদত্ত কম্বল উপহার দেই। শীতজুড়ে টুঙ্গিপাড়া উপজেলার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
(টিবি/এসপি/জানুয়ারি ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৫ অক্টোবর ২০২৬
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








