নবীনগরে সাবেক এমপির গাড়ি বহরে হামলা, আটক ১
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সদ্য বিদায়ী এমপি এবাদুল করিম বুলবুলের গাড়ি বহরে গতকাল শুক্রবার সন্ধ্যায় হামলার ঘটনায় পুলিশ আজ শনিবার দুপুরে আমিনুল ইসলাম (৪০) কে আটক করেছে। এর আগে গতকাল রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ জানয়ারি নির্বাচনের দিন সাবেক এমপি এবাদুল করিমের অনুসারি উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ভোট দিয়ে ফেরার পথে তার নিজ গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হন।
ওই হামলার প্রতিবাতে গতকাল শুক্রবার বিকেলে সলিমগঞ্জে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা ডাকা হয়। প্রতিবাদ সভায় সলিমগঞ্জের বাসিন্দা, সদ্য বিদায়ী সাবেক এমপি এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি হিসেবে যোগ দেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা মাইনুল শিকদারের সভাপতিত্বে সভায় বুলবুল অনুসারি হিসেবে পরিচিত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন সহ তাঁর (বুলবুল) অনুসারী অনেকেই যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ঢাকায় ফেরার পথে সন্ধ্যার একটু আগে সলিমগঞ্জ কলেজ রোডে সাবেক এমপি এবাদুল করিম বুলবুলের পিএস নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস সাইফুর রহমান সোহেলের গাড়িতে অতর্কিতে ওই আলোচিত হামলার ঘটনাটি ঘটে।
এ বিষয়ে সাবেক এমপি এবাদুল করিম বলেন, 'আমার গাড়িতে কোন হামলার ঘটনা ঘটেনি। তবে আমার গাড়ির বহরে থাকা অপর একটি গাড়িতে হামলা হয়েছে। যেই গাড়িতে আমার পিএস সোহেল ছিলেন।'
সাইফুর রহমান সোহেল জানান, 'মিটিং শেষে ঢাকায় ফেরার পথে সলিমগঞ্জ বাজারে ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা, স্থানীয় বাসিন্দা (বড়িকান্দি ইউনিয়ন) মমিনুল হক সাঈদের অনুসারী কিছু সশস্ত্র ক্যাডার আমার গাড়িতে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা আমার গাড়িটি ভাংচুর করে ও আমাকে কিল ঘুষি মারতে থাকে।'
এ বিষয়ে মমিনুল হক সাঈদ বলেন, 'আমার কোন অনুসারী এ ঘটনার সঙ্গে মোটেই জড়িত না। মূলত: সাবেক এমপির পিএস এলাকার বিতর্কিত সোহেল আমাদের সাবেক এমপি বুলবুল সাহেব এমপি থাকাকালে এলাকার মানুষের কাছ থেকে নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা নিতেন।টাকা প্রদানকারী ওইসব বিক্ষুব্ধ লোকজনই মূলত তার গাড়িতে হামলা চালিয়েছে।'
এ বিষয়ে সদ্য নির্বাচিত বর্তমান এমপি ফয়জুর রহমান বাদল বলেন, 'ঘটনাটি ওসি সাহেব আমাকে জানানোর সঙ্গে সঙ্গেই আমি ওসিকে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে তাৎক্ষণিকভাবে কঠোর নির্দেশ দিয়েছি।'
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আজ দুপুরে বলেন, 'এ ঘটনায় রাতে ঘটনাস্থল থেকে পাঁচটি মটরবাইক জব্দ করা হয়েছে। আজ ১ জনকে আটক করেছি। তবে হামলার বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
প্রসঙ্গত, সাবেক এমপি এবাদুল করিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মমিনুল হক সাঈদ ও হামলার শিকার সাবেক এমপির পিএস সাইফুর রহমান সোহেল একই এলাকার বাসিন্দা।
(জিডি/এসপি/জানুয়ারি ১৩, ২০২৪)
পাঠকের মতামত:
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- বিজুলী আলোক
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- পাকাপাকি
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
২৪ নভেম্বর ২০২৬

-1.gif)