ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
কুড়িগ্রাম প্রতিনিধি : যুগ যুগ ধরে দোকানের বাকীর টাকা তুলতে হালখাতার আয়োজন করা হলেও কুড়িগ্রামে ঘটেছে এক ব্যতিক্রমি ঘটনা। জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় এমএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল ধার দেয়া টাকা তুলতে করেছেন হালখাতার আয়োজন। আর এ হালখাতায় সারা দিয়েছেন টাকা ধার নেয়া পরিচিতজনসহ বন্ধুরাও।
যে কেউ দেখে যে কোন অনুষ্ঠান মনে করলেও এটি আসলে ধারের টাকা উত্তোলনে হালখাতার আয়োজন। পরিচিতজন ও বন্ধুদের বিনা শর্তে ধার দেয়া টাকা উত্তোলনে এই আয়োজন করেছেন তিনি।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার কুড়িগ্রাম-সোনাহাট সড়কের অন্ধারীরঝাড় বাজারে ছামিয়ানা টাঙ্গিয়ে টেবিল চেয়ার নিয়ে বসে আছেন টাকা ধার দেয়া মহাজন শিক্ষক আব্দুল আউয়াল সরকার। এই হালখাতায় টাকা ধার নেয়া ব্যক্তিরা এসে শিক্ষকের হাতে টাকা তুলে দিয়ে পরিশোধ করে সারছেন দায়। আর খাতায় তালিকা করে টাকা গুণে নিয়ে হাতে তুলে দিচ্ছেন বিরিয়ানীর প্যাকেটও।
অভুতপুর্ব আয়োজনের মাধ্যমে পরপোকারী আব্দুল আউয়াল সরকারের কাছে ধার নেয়া টাকা ফেরত দিতে পেরে খুশি সুপিরচিতজন ও বন্ধুরা। তারা জানান, বর্তমান সময়ে ধার নেয়া টাকা কেউ ফেরত দিতে চান না। তার এই ধারের হালখাতার মাধ্যমে বিপদে-আপদে ধার নেয়ার প্রচলনটি টিকে থাকবে বলে মনে করছেন তারা।
হালখাতা করতে আসা যোবাইদুল ইসলাম নামের একজন বলেন, আমি গত ৬ মাস আগে আমার মেয়ের ভর্তির বিষয়ে তার কাছ থেকে ৬ হাজার ৫শ টাকা ধার নিয়েছি। পরে সমস্যার কারণে টাকা দিতে পারি নাই।
নির্বাচনের আগে আমার বাসায় হালখাতার চিঠি দিয়েছেন তিনি। আজ এসে টাকা পরিশোধ করলাম। টাকা পাইলে দিতে হবে এটা ঠিক। কিন্তু হালখাতার মাধ্যমে ধার করা টাকা আদায়ের ঘটনা আমার জীবনে প্রথম দেখলাম। পাওনা টাকা দিতে পেরে আমারও ভালো লাগছে।
এ বিষয়ে শিক্ষার আব্দুল আউয়াল সরকার বলেন, দীর্ঘ দিনের ধার দেয়া টাকা আমি আমার বন্ধু বান্ধবের কাছে লজ্জায় চাইতে পারি না। তাই এক বন্ধুর দোকানে হালখাতা খেতে গিয়ে এই হালখাতার চিন্তা আমার মাথায় আসে। পরে হালখাতার আয়োজন করে টাকা তুলেছি। একজনের বিপদ একজন পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক। এই চিন্তা থেকেই আমি টাকা ধার দিতাম। তবে আমার কাছে টাকা থাকলে, কেউ চাইলে আমি না করতে পারি না, এটা আমার বড় সমস্যা।
তিনি আরও বলেন, টাকা মানুষকে ধার দেই এ কারণে আমার মা আমাকে অনেক গালাগালি করতেন। আমিও অনেক বার প্রতিজ্ঞা করেছি আর কাউকে টাকা ধার দিবো না। তবে প্রতিজ্ঞা রাখতে পারি না।
শিক্ষক আব্দুল আউয়াল বলেন, কিছু লোক আছে ২ দিনের কথা বলে টাকা ধার নিয়ে দীর্ঘ সময়েও দেয় না।
এভাবেই দেখা গেছে আমার সাড়ে তিন লাখ টাকা বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে পড়ে আছে। যাইহোক অর্থেক টাকা তুলতে পেরেছি। আসা করছি বাকি টাকাটাও উঠবে। অনেকে ঢাকায় আছে তাই তারা হালখাতায় আসতে পারে নাই। তারা আমাকে ফোন করেছে এসে টাকা দিয়ে দিবে।
জানা গেছে, গত ৩ বছর যাবৎ ৩৯ জনকে তাদের অনুরোধে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ধার দেন শিক্ষক আব্দুল আউয়াল সরকার। দুই সপ্তাহ আগে ধারের টাকা আদায়ে হালখাতার জন্য চিঠি দেন তাদের। এর মধ্যে প্রায় ২০ জন হালখাতার মাধ্যমে দেড় লাখ টাকা পরিশোধ করেন। শিক্ষক আব্দুল আউয়াল সরকার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের হাইকুমারীপাতি গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
(পিএস/এএস/জানুয়ারি ১৩, ২০২৪)
পাঠকের মতামত:
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী
- শ্রীনগরে মাদকাসক্ত দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতের অভিযোগ
- খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিলাদ ও আলোচনা সভা
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন ফের সোমবার
- চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকা থেকে দুধরাজ সাপ উদ্ধার
- গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা ও হয়রানি বন্ধে পাশে থাকবে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন
- আত্মহত্যার ঝুঁকিতে মার্কিন রণতরির ৫ হাজার নাবিক
- কলকাতার রাজপথে মিছিলে স্লোগান দিয়ে তোপের মুখে জয়া আহসান
- সাইবার নিরাপত্তা ও ফিনটেকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী লিথুয়ানিয়া
- ‘বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে দুই বছর সময় লাগতে পারে’
- রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- বাংলাদেশের কাছে লজ্জাজনক হার, অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- শ্রীনগরে মাদকাসক্ত দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতের অভিযোগ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
১৬ আগস্ট ২০২৬

-1.gif)