E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী 

২০২৪ জানুয়ারি ১৪ ১৬:৪৩:০৭
কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী 

গোপালগঞ্জ প্রতিনিধি : ৫ম বার প্রধানমন্ত্রী হয়ে প্রথম সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ রবিবার বিকাল ৩ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার নিজ বাসভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। তিনি বিকাল ৩ টা ৩৮ মিনিটে  কোটালীপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

নেতা-কর্মীরা শ্লোগানে-শ্লোগানে প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেন।আবেগে উদ্বেলিত নেতা-কর্মীরা শেখ হাসিনার সরকার বাংলাদেশে বার বার দরকার বলে শ্লোগান দেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত নেড়ে নেতা-কর্মীদের অভ্যর্থনার জবাব দেন।

এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় যোগ দেন। এ সভায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধি সহ সুধীজন অংশ নিয়েছেন।

প্রথানমন্ত্রীর কোটালীপাড়া সফর উপলক্ষে কোটালীপাড়া উপজেলা সদর বর্ণিল সাজে সাজানো হয়েছে।নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। সর্বত্র চলছে উৎসবের আমেজ। গেটা কোটালীপাড়া নিরাপত্তার চাঁদরে ঢেকে দিয়েছে আইন শৃংখলা রক্ষা বাহিনী।

প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ও তার মুখের কথা শুনতে দুপুর ১২ টা থেকে হাজার হাজার মানুষ মতবিনিময় সভা স্থলে এসে উপস্থিত হন। প্রধানমন্ত্রী আসার অনেক আগেই মতবিনিময় সভা স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন বয়সের নারী পুরুষ সড়কে দাড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

৫বার প্রধানমন্ত্রী হয়ে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দিনের সফরে গোপালগঞ্জের নিজ এলাকা টুঙ্গিপাড়া আসেন। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় ৩ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করে। পবিত্র ফাতহাপাঠ করে তিনি বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ, মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।

এসময় শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে তিনি টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে অবস্থান করেন।

কোটালীপাড়ার মতবিনিময় সভা শেষে বিকেলে প্রধানমন্ত্রী কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানাগেছে।

উল্লেখ্য, গত ৩০ডিসেম্বর প্রধনমন্ত্রী শেখ হাসিনা দাদার নামে প্রতিষ্ঠিত শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষন দেন। নির্বাচনী জনসভাটি জনসমুদ্রে পরিনত হয়েছিল। এ আসন থেকে ৭ জানুয়ারীর নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৪৬৯ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর পান ৪৬৯ ভোট। এ আসনে শতকার ৮৭.২৪ ভোট পড়েছে।

(টিবি/এসপি/জানুয়ারি ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test