E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাইমচর মেঘনা নদীতে ট্রলার বোঝাই জাটকা জব্দ

২০২৪ জানুয়ারি ১৫ ১৩:১৮:১৮
হাইমচর মেঘনা নদীতে ট্রলার বোঝাই জাটকা জব্দ

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর ঈশানবালা নামক স্থান থেকে কাঠবডি ট্রলারে থাকা ৮৫ মণ (৩৪০০ কেজি) জাটকা জব্দ করেছে চাঁদপুর জেলা টাস্কফোর্স। তবে ট্রলারে থাকা কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার হিজলা থানা থেকে জাটকা বোঝাই ট্রলারটি ইশানবালার দিকে যাওয়ার সময় জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বিকাল ৪ টার দিকে চাঁদপুর জেলা সদর থেকে জেলা টাস্কফোর্স সদস্যরা মেঘনা নদীতে অভিযানে বের হয়। এরমধ্যে একটি দল মেঘনা মোহনা এলাকায় অভিযান চালায় । অপর দলটি অভিযান চালিয়ে ঈশানবালা থেকে টলারসহ জাটকাগুলো জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসে। তবে ট্রলারে থাকা জাটকার মালিক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

এরপর রাত সাড়ে ১০ টায় কোস্টগার্ড স্টেশনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় জব্দকৃত জাটকাগুলো বিতরণ করা হয়।

এর আগে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেঘনা মোহনা এলাকায় জেলা ট্রাস্কফোর্সের অভিযানে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। রাতেই জব্দ জাটকা এতিমখানায় বিতরণ ও জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

(ইউএইচ/এএস/জানুয়ারি ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test