রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে পৌষ সংক্রান্তিতে লাঠিয়ালের পাঠে মহাদেব পূজা ও পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারী) সকাল ৯টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন মহাদেব পূজার প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি বাবু রাম জীবন কুন্ডু।
এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি পরেশ রায় ও সাধারন সম্পাদক বিবেকানন্দ পাটোয়ারী এবং অধির চন্দ্র রায়। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ছিনাই ইউনিয়নের মীরের বাড়ী এলাকায় লাঠিয়ালের পাঠ নামক স্থানে মহাদেবের পাঠে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে মহাদেব দেব পূজা ও পৌষ মেলা অনুষ্ঠিত হয়। মহাদেব পূজায় হাজার হাজার সনাতনী ভক্ত এবং দর্শনার্থীরা অংশগ্রহন করেন।
কথিতে আছে, বহু বছর আগে এই লাঠিয়ারের পাঠে মহাদেব পূজা অনুষ্ঠিত হতো। কালক্রমে তা বিলীন হয়ে যায়। সেখানে ঢিল খাওয়া ঠাকুর (দেবতা) অবস্থান করতো। মানুষ এ পাঠের পাশ দিয়ে হেঁটে কিংবা যানবাহনে গেলেও সেখানে ঢিল দিয়ে যেত। তারপরও ওই এলাকায় মানুষ ভয় পেত। সেখানে ভয়ংকর জীবজন্তু সহ বিভিন্ন ধরনের অলৌকিক কিছু দেখতে পেত। সে কারণে ওই সড়ক দিয়ে মানুষের যাতায়াত ছিল খুবই কম। পরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক হয়। ঢিল খাওয়া ঠাকুরের পাঠ থাকায় ওই স্থানে মহাসড়কটি একটি ধনুকের মতো বাঁকা করে নেয়া হয়।
দুর্ঘটনায় কবলিত বাস- ট্রাকের ড্রাইভাররা বলেন, লাঠিয়ালের পাঠে গাড়ী নিয়ে আসলে সেখানে সাত রাস্তার সৃষ্টি হয়। বাধ্য হয়ে মাঝ রাস্তা দিয়ে গাড়ী চালালে দূর্ঘটনা ও প্রাণহানি ঘটে। আবার অনেককে বলতো শোনা যায়, এখানে গাড়ী নিয়ে আসলে গাড়ী শূণ্যে চলে যায়। এ রকম অনেক অলৌকিক ঘটনার সৃষ্টি হয়। বিষয়টি জানার পর ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীরা লাঠিয়ালের পাঠে মহাদেব পূজার আয়োজন করে। ধীরে ধীরে সেখানে দূর্ঘটনা কমতে থাকে। এখন তেমন দূর্ঘটনা হয় না বলে ওই এলাকার লোকজন দাবী করেন।
পূজা দিতে আসা মহামায়া নামের ভক্ত বলেন, মানস করেছিলাম তা পূণ্য হয়েছে। তাই পূজা দিতে এসেছি। দুর-দুরান্ত থেকে আমার মতো অনেকে এসেছেন। সে কারণে প্রতিবছর পৌষ সংক্রান্তিতে এ পূজা ও পৌষ মেলা অনুষ্ঠিত হয়।
লাঠিয়ালের পাঠ মন্দিরের মাহাদেব পূজার ব্রাক্ষণ ব্রজ গোপাল বলেন, মন্দিরে জায়গা সংংকুলান হয় না। এখানে অনেক পুজারী ও ভক্ত। তাই ভক্তরা সঠিকভাবে মহাদেব ঠাকুরকে পুস্পাঞ্জলী ও পূজা দিতে পারছে না।
লাঠিয়ালের পাঠ মন্দির পূজা কমিটির সভাপতি পরেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক বিবেকানন্দ পাটোয়ারী বলেন, এখানে জায়গা সংকট। তারপরও মন্দিরে বিশাল আকারে পূজা হয়ে আসছে। হাজার হাজার সনাতনী ভক্ত ও দর্শনার্থী এখানে ভিড় করে মেলা বসায়। তাই সরকারের কাছে দাবী সরকারীভাবে আর্থিক সহযোগীতা আসলে মন্দিরের জায়গা প্রসারিত করে বিশাল আকারে পূজার ব্যবস্থা করা যেত।
(পিএস/এসপি/জানুয়ারি ১৫, ২০২৪)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








