জাতির পিতার সমাধিতে ৫ নতুন এমপির শ্রদ্ধা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন ৫ এমপি। এরা হলেন, ঢাকা ১৮ আসনের এমপি মোঃ খসরু চৌধূরী, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মোঃ মঈনুল হোসেন খান নিখিল, ঢাকা-৫ আসনের এমপি মশিউর রহমান মোল্লা সজল, যশোর -৫ আসনের সংসদ সদস্য ইয়াকুব আলী ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ খসরু চৌধূরী এমপি আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধেসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।
পবিত্র ফাতেহা পাঠ করে মোঃ খসরু চৌধূরী এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মাহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সাফল্য কামনায়।
শ্রদ্ধা নিবেদন শেষে মোঃ খসরু চৌধূরী এমপি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি মফিজ উদ্দিন বেপারী, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী দেওয়ান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নাসির উদ্দিন, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য রফিকুল ইসলাম বেপারী, কাজী সালাউদ্দিন পিন্টু, আওয়ামী লীগ নেতা সেলিম খান, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠু, উত্তর খান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন, কেসি ফাউন্ডেশনের সমন্বয়ক শাহ আলমসহ ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে খসরু চৌধুরী এমপি সাংবাদিকদের কাছে বলেন, যতদিন পৃথিবীর বুকে থাকবে বাঙালি অথবা বাংলাদেশের নাম, ততদিন অমর হয়ে থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে কখনওই ভুলে যাওয়া সম্ভব নয়। কারণ তার বলিষ্ঠ নেতৃত্বই বাঙালিকে দিয়েছে নিজেদের রাষ্ট্র।
তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালিরই নয়, দুনিয়ার সকল দরিদ্র জনগোষ্ঠীর মুক্তির প্রতীক। তিনি না থাকলে আমাদের লাল-সবুজের দেশ পেতনা নিজেদের পতাকা। বাঙালির বাংলায় কথা বলার অধিকারও স্বীকৃতি পেতনা পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে। তার কারণেই বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারেনি। ভবিষ্যতেও দাবায়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা যেদিকে তাকাই সেদিকে দেখি উন্নয়নের ছোঁয়া। এটা মমতাময়ী মা শেখ হাসিনার অবদান। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে এশিয়ার সেরা দেশ।
এরপর ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মোঃ মঈনুল হোসেন খান নিখিল, ঢাকা-৫ আসনের এমপি মশিউর রহমান মোল্লা সজল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।
এর আগে যশোর -৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ইয়াকুব আলী, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পন, ফাতহোপাঠ ও দোয়া মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
(টিবি/এসপি/জানুয়ারি ১৬, ২০২৪)
পাঠকের মতামত:
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
০১ মে ২০২৬
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








