E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

২০২৪ জানুয়ারি ১৭ ১৬:১০:২৫
পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন প্রতিষ্ঠিত 'আমরাই প্রকৃতির স্বজন' সামাজিক সংগঠনের মাধ্যমে ৩০০ জন দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন।

কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিল ও পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি হাসনাত হামিদুর রহমান।সংগঠনের নির্বাহী পরিচালক মো. রহমতুল্লাহ রোজি দীর্ঘ ১২ বছর ধরে ব্যক্তি উদ্যোগে এলাকার অসহায় মানুষদের বিভিন্নভাবে সেবা দিয়ে আসছেন।

(আরএআর/এসপি/জানুয়ারি ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test