E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২৩ লক্ষ টাকা জরিমানা

২০২৪ জানুয়ারি ১৮ ১৪:২৩:১১
গোপালগঞ্জে ৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২৩ লক্ষ টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অনুমোদহীন অবৈধ ৬টি ভাটা উচ্ছেদ করে মালিকদের ২৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৭ জানুয়ারি)সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন, ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া, চরপুকুরিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।

ভ্রাম্যমান আদালতের বিচারক রন্টি পোদ্দার বলেন, কেকানিয়া গ্রামের মেসার্স আর আর বি ব্রিকস, মেসার্স এস কে বি ব্রিকস, মেসার্স লাল পরি ব্রিকস, চরপুকুরিয়া গ্রামের মেসার্স মেঘণা ব্রিকস, মেসার্স স্টার ব্রিকস ও মোসার্স পাভেল ব্রিকসের কোন অনুমোদন ছিলনা। ভাটা মালিকরা অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে আসছে।এদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা ভাটা বন্ধ করে নি। এ কারণে অভিযান চালিয়ে ৬টি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেইসাথে ৬ ইটভাটা মালিককে ২৩ লক্ষ টাকা জরিমানা করা করা হয়েছে।

এ সময় পুলিশ,ব্যাটেলিয়ন আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উপস্থিত ছিলেন।

(এমএস/এএস/জানুয়ারি ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test