তাপমাত্রা ৯.৮ ডিগ্রী
রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের রাজারহাটে উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে। প্রথম ধাপের শৈত প্রবাহে মাত্র ২দিন দুপুর ১২টার দিকে সূর্য্যরে মুখ দেখা গেলেও তেমন উত্তাপ ছিল না। প্রথম ধাপের শৈত প্রবাহ শেষ না হতেই আবারও এ অঞ্চলে মৃদু শৈত প্রবাহ শুরু হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় রাজারহাট অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগার জানিয়েছে। জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে থাকায় রবিবারও (২১ জানুয়ারী) শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ খোলা রেখেছে। ফলে কমলমতি ছেলে মেয়েরা কিছুটা বাধ্য হয়েই কাকডাকা ভোরেই প্রতিষ্ঠানে যাতায়াত করছে। এ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি হওয়ায় দৃষ্টি দিচ্ছে না প্রশাসন।
এদিকে হিম শীতল আবহাওয়া ও কনকনে শীতে কাতর হয়ে আছে মানুষসহ গবাদী পশুগুলো। অনেকে একটু উষ্ণতা নিতে খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছে। প্রচন্ড ঠান্ডা ও শীতের কারণে গত দুই সপ্তাহে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশিসহ ঠান্ডাজনিত রোগ বেড়ে গেছে। তবে চিকিৎসা সেবায় কোন ওষুধের ঘাটতি নেই বলে দাবী করেছে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মিজানুর রহমান। তবে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রকট আকার ধারন করছে। হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক প্রশিক্ষণ নিতে বাইরে অবস্থান করছেন।
উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব বলেন, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে থাকায় রবিবারও (২১ জানুয়ারী) সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে আমাদের দৃষ্টি অন্তরালে আমাদের আওতায় অর্ন্তভূক্ত কেউ প্রতিষ্ঠান খোলা রাখলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস হওয়ায় শীতজনিত কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
(পিএস/এসপি/জানুয়ারি ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








