E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ৪টি দোকান পুড়ে ২২ লাখ টাকার ক্ষতি 

২০২৪ জানুয়ারি ২২ ১৭:১৮:০৯
গোপালগঞ্জে ৪টি দোকান পুড়ে ২২ লাখ টাকার ক্ষতি 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নি কাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত দুইটার দিকে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের ডাবলু আই এ সজিবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুইটি ওষুধের দোকান, একটি মুদি দোকান ও একটি সেলুন পুড়ে যায়। খবর পেয়ে এক ঘন্টা চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। চারটি দোকান পুড়ে গেলেও অন্তত ৫০ টি দোকান অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে ঘটনার সময় ব্যবসায়ীরা উপস্থিত না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিরঞ্জন মল্লিক বলেন, আমার ওষুধের দোকান, স্বপন সরকারের সেলুন, লাবু মোল্লার মুদি দোকান ও এনায়েত হোসেনের ওষুধের দোকান পুড়ে অন্তত ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে আমরা নি:স্ব হয়ে পড়েছি। তিনি বলেন, নতুন করে ব্যবসা শুরু করার জন্য আমরা সরকারের কাছে সহযোগিতা চাই।

(টিবি/এসপি/জানুয়ারি ২২, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test