গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ৩৬ হাজার ৯৫০ টি কম্বল বিতরণ
গোপালগঞ্জ প্রতিনিধি : শীত নিবারণে গোপালগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৩৬ হাজার ৯৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
জেলার ৫ উপজেলার ৪টি পৌরসভা এবং ৬৭টি ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আশ্রাফুল হক।
ওই কর্মকর্তা বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ২১ টি ইউনিয়নে ১০ হাজার ৯১০টি কম্বল বিতরণ করা হয়েছে। মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে ৮ হাজার ৩২০টি কম্বল, কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নে ৭ হাজার ২৮০টি কম্বল, কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়নে ৫ হাজার ৭২০টি কম্বল, টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ২ হাজার ৬০০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
এছাড়া গোপালগঞ্জ পৌরসভায় ৫২০টি, টুঙ্গিপাড়া পৌরসভায় ৫২০টি, কোটালীপাড়া পৌরসভায় ৫২০টি ও মুকসুদপুর পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহারের ৫২০টি কম্বল বিতরণ করা হয়েছে।
কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন মিয়া বলেন, আমরা প্রধানমন্ত্রীর উপহারের মোট ৭ হাজার ২৮০টি কম্বল পাই। অধিকাংশ কম্বল আমরা ইউপি চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করেছি। চেয়ারম্যান ও মেম্বাররা এসব কম্বল বিতরণ করেছেন। এছাড়া কিছু কম্বল উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতরণ করেছেন। প্রতিবন্ধী, দু:স্থ, অসহায়, আশ্রয়ণ কেন্দ্রের পরিবারের সদস্য, দরিদ্র ও প্রান্তক জনগোষ্ঠির মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৫২০টি কম্বল পেয়েছিলাম। এসব কম্বল আমি প্রান্তিক শীতার্ত পরিবারের মধ্যে বিতরণ করেছি। তারা কম্বল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। কম্বল পেয়ে তারা বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল পেয়ে খুশি টুঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রের গফুর আলী (৬০) বলেন, শীত নিবারণের মোটা লেপ বা কম্বল নেই। শীতে প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ২০ দিন আগে প্রধানমন্ত্রীর উপহারের একটি মোটা কম্বল দিয়েছেন। এই কম্বল দিয়েই শীত আরামে কাটিয়ে দিতে পারছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, শীতে যাতে কেউ কষ্ট না পায়,সেজন্য আমরা প্রান্তিক জনগোষ্ঠির ঘরে ঘরে কম্বল পৌঁছে দিয়েছে। শীতের তীব্রতা শুরু আগইে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ শুরু করি। ইতমেধ্যে আমরা প্রধানমন্ত্রীর উপহারের সব কম্বল বিতরণ সমাপ্ত করেছি। তারপরও আমাদের হাতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কিছু কম্বল আছে। এসব কম্বল আমরা শীতার্তদেও মাঝে বিতরণ অব্যাহত রেখেছি।
(এমএস/এএস/জানুয়ারি ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








