E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বঙ্গবন্ধুর সমাধিতে ইলিয়াস এমপির শ্রদ্ধা  

২০২৪ জানুয়ারি ২৩ ১৭:৫১:৩৬
বঙ্গবন্ধুর সমাধিতে ইলিয়াস এমপির শ্রদ্ধা  

মনোজ কুমার সাহা, টুঙ্গিপাড়া : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা -১৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

আজ মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান তিনি।

পরে তিনি কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাড়িয়ে থাকেন। পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ূ কামনায়।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা -১৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় ঢাকা -১৪ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ , সহযোগি সংগঠনের বিপুল নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এরপর কুমিল্লা-৪ আসনের নতুন সংসদ আবুল কালাম আজাদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পন, ফাতহাপাঠ ও দোয়া মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর কেেরন। এসময় কুমিল্লা-৪ নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপািস্থত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test