E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দাঁতের চিকিৎসা, ৫ হাজার টাকা জরিমানা

২০২৪ জানুয়ারি ২৫ ২২:১৫:৫১
টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দাঁতের চিকিৎসা, ৫ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দাঁতের চিকিৎসা করায় এক গ্রাম চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের আল্লামা শামসুল হক ডেন্টাল কেয়ারের মালিক সিরাজুল ইসলামকে (প্রিন্স) এ জরিমানা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাঃ আলিফ শাহারিয়া সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে ইউএনও মো. মঈনুল হক বলেন, তিনি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা করে আসছিলেন। তাই রোগীদের স্বাস্থ্য ঝুঁকিতে থাকায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করতে আগামীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা ।

(এমএস/এএস/জানুয়ারি ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test