E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্কুলছাত্রী নন্দিনী ধর্ষণ ও হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

২০২৪ জানুয়ারি ২৬ ১৮:১৮:১৬
স্কুলছাত্রী নন্দিনী ধর্ষণ ও হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ৯ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষণের পর হত্যা মামলার আসামি কৃষ্ণ বরকে (১৬) গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে মুকসুদপুর থানা পুলিশ মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

আজ শুক্রবার তাকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে মুকসুদপুর থানার ওসি জানিয়েছেন। গ্রেফতারকৃত বখাটে কৃষ্ণ বর নলডাঙ্গা গ্রামের স্বপন বরের ছেলে।

মুকসুদপুর থানারা ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের বিজন বিশ্বাসের মেয়ে নন্দিনী বিশ্বাস ভাবড়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ র্থশ্রেণিতে পড়ত। গত ২১ জানুয়ারি বিজন বিশ্বাস ও তার স্ত্রী সকালে জমির কাজ করতে বাড়ি থেকে বেরিয়ে যান। তাদের এমাত্র ছেলেও স্কুলে চলে যায়। বাড়িতে কেবলমাত্র মেয়ে নন্দিনী বিশ্বাস ছিল।বাড়ির পাশে মেয়েটি পড়ে রয়েছে এমন খবর পেয়ে বিজন বিশ্বাস মেয়েকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তখন মেয়েটির গলার স্বর্ণের চেইন খুঁজে পাওয়া যাযনি। এ ঘটনায় নন্দিনীর বাবা বিজন বিশ্বাস বাদী হয়ে কৃষ্ণ বরকে আসামী করে মুকসুদপুর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামী কৃষ্ণ বরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর কৃষ্ণ বর ওই শিশুকে ধর্ষণের পর হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। কৃষ্ণ বরকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

(টিবি/এসপি/জানুয়ারি ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test