নবীনগরে ৭১ শিক্ষার্থীর হাতে ‘বই উপহার’ তুলে দিল ৭১ পাঠচক্র
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : 'নিজে বই পড়ি, পারিবারিক পাঠাগার গড়ি' এমন একটি শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ২০২২ সালের ৪ মে প্রতিষ্ঠিত হয় বহুল আলোচিত বই পড়ার সংগঠন ৭১ পাঠচক্র।
শনিবার (২৭ জানুয়ারি) সেই '৭১ পাঠচক্র'র উদ্যোগে এক নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত এক অনুকরণীয় ও প্রাণবন্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৭১ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হল 'বই উপহার'। গুণীজনদের উপস্থিতিতে চমৎকার ও গুছানো এ অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিভিন্ন লেখকের ৫টি করে প্রায় চার'শ বই তুলে দিয়ে অনুকরণীয় এক দৃষ্টান্ত স্থাপন করলো ৭১ পাঠচক্র ও ৭১ গণগ্রন্থাগার।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ কামরুল হুদা পথিক এ অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন।
এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম।
সাপ্তাহিক নবীনগর এর সম্পাদক আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় ব্যতিক্রমী এ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে 'আমন্ত্রিত অতিথি' হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস, বিশিষ্ট নজরুল ও মলয়া গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা ও নাট্যজন ইকবাল আহমেদ, চ্যানেল আই'র নির্বাহী প্রযোজক (সংবাদ) শান্ত মাহমুদ, সময় টিভির বার্তা বিভাগের সর্দার মোহাম্মদ আরিফ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর শিফাতুল শিবলী, বাঞ্ছারামপুর শেখ হাসিনা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ, সাংবাদিক সঞ্জয় সাহা, কবি ফখরুল আলম মুক্তি, প্রভাষক দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রায় সাড়ে তিনঘন্টা ধরে চলা এ প্রাণবন্ত অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন কবি শামশাম তাজিল, কণ্ঠশিল্পী জাকির হোসাইন ও রাজু আচার্য, আবৃত্তিশিল্পী হামিদুল হুদা স্টেভান, আজমাইল আদিল, ফারিহা আহমেদ প্রমুখ। সঙ্গীতে তবলা সঙ্গত করেন তবলা শিল্পী নীপু সাহা।
বক্তারা বহুদিন পর এমন একটি 'কোয়ালিটি সম্পন্ন' অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করে আজকের 'বই উপহার' অনুষ্ঠানটি কোন একদিন সকলের সার্বিক সহযোগিতায় এটি 'বই বিতরণের মহোৎসব' এ পরিণত হবে বলে দৃঢ়তার সাথে অভিমত ব্যক্ত করেন।
(জিডি/এসপি/জানুয়ারি ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








