ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ 'সুরসম্রাট' ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতগুরু (বড় ভাই), উপমহাদেশের প্রখ্যাত মরমি সঙ্গীত 'মলয়া'র সুরকার ফকির তাপস আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশ মোবারকে এ বছর মানুষের ঢল নেমেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে আপ্তাব উদ্দিনের মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত দু'দিন ব্যাপী এই ওরশ মোবারকের সমাপনী রাতে শনিবার সারারাত ব্যাপী বাউল গানের আসরে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ যোগ দেয়।
বিশাল আয়োজনের সমাপনী রাতের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফকির আপ্তাব উদ্দিন খাঁর ভ্রাতুষ্পুত্র ও মাজার পরিচালনা কমিটির সভাপতি, একুশে পদকপ্রাপ্ত দেশের বরেণ্য সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। এতে প্রধান অতিথি ছিলেন বিটঘর মহেশ ভট্টাচার্য কলেজের প্রতিষ্ঠাতা ও স্থানীয় সাংসদের ছোটভাই, শিক্ষানুরাগী মুনতাসির মহিউদ্দিন অপু। এতে উদ্বোধক ছিলেন নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
মাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহাম্মদ খাঁ ও সাংবাদিক জুয়েল রানার উপস্থাপনায় আলোচনা সভায় ফকির আপ্তাব উদ্দিন খাঁর জীবন ও সাধনা নিয়ে বক্তব্য রাখেন ওসি মাহবুব আলম, আওয়ামীলীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো, শিবপুরের সাবেক চেয়ারম্যান শাহীন সরকার, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু প্রমুখ। এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক রফিক সোলায়মান, বিশিষ্ট নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী করিম হাসান খান, ওস্তাদ পরিবারের বংশধর মোহাম্মদ হোসেন খান, মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নবীনগরের সন্তান শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, দেশের বিশিষ্ট সেতার শিল্পী জাহাঙ্গীর আলম খান তানসেন।
বক্তারা দেশ স্বাধীনের ৫২ বছর পরও বিশ্বখ্যাত ওস্তাদ আলাউদ্তিন খাঁর এই সঙ্গীত পরিবারের স্মৃতি সংরক্ষণসহ ওস্তাদ পরিবারের নামে একটি মিউজিক্যাল মিউজিয়াম (সঙ্গীতের যাদুঘর) স্থাপিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
পরে সারারাতব্যাপী অনুষ্ঠিত বাউল গানের আসরে দেশের বিশিষ্ট বাউল শিল্পী আরিফ দেওয়ান ও বাবলী সরকার সঙ্গীত পরিবেশন করে হাজার হাজার ভক্তবৃন্দকে মাতিয়ে রাখেন।
(জিডি/এসপি/জানুয়ারি ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘লং মার্চ জনগণের ভোগান্তি সৃষ্টি করবে’
- ভরিতে সোনার দাম কমলো ২২১৬ টাকা
- হাইকোর্টে জামিন পেলেন বিদিশা
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭
- ‘রাষ্ট্র ব্যর্থ হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে’
- দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনী পালং থানার রাজগঞ্জের কাছে নদীর পাড়ে এ্যামবুশ পাতে
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- হেমন্ত মানে
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
-1.gif)








