E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ১০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

২০২৪ জানুয়ারি ২৮ ১৭:৫৮:০২
গোপালগঞ্জে ১০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জেলা পুলিশের পক্ষ থকে জাতির শ্রেষ্ঠ সন্তান ১শ” বীর মুক্তিযুদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) গোপালগঞ্জ পুলিশ লাইনের ড্রিল সেডে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

পুলিশ সুপার আল-বেলী আফিফার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি মোঃ আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অবঃ) গাজী বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত ডিআইজি) মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত ডিআইজি) ডা.মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর সহ আরো অনেকে।

পরে পুলিশ সুপার আল-বেলী আফিফা বীর মুক্তিযোদ্ধা দের হাতে সংবর্ধনার শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়া তিনি ১শ’ মুক্তিযোদ্ধার সাথে পৃথকভাবে কুশল বিনিময় করেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test