মালয়েশিয়ায় ১৭ মাস ধরে নিখোঁজ হাচিবুর, সন্তানের শোকে পাগলপ্রায় মা-বাবা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ভাগ্যের অন্বেষণে ৯ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমায় যুবক হাচিবুর রহমান (৩১)। জমিজমা বিক্রি করে তখন কৃষক বাবা হাচিবুরকে বিদেশ পাঠিয়েছিলেন। বিদেশ যাওয়ার পরে তাদের সংসার ভালোই চলছিল। ৪ বছর বিদেশ থাকার পরে হাচিবুর ৫ মাসের ছুটিতে দেশে আসেন। তখন হাচিবুরের বাবা-মা ঘটা করে ছেলেকে বিয়ে দিয়ে পুত্রবধু ঘরে আনেন। ৩ মাস সংসার করার পরে নববধু তানিয়া বেগমকে রেখে পুনরায় মালয়েশিয়া চলে যায় হাচিবুর।
হাচিবুর বিদেশ চলে যাওয়ার পর বছর ঘুরতে না ঘুরতেই এই দম্পত্তির ঘরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। কন্যাটির নাম রাখা হয় জামিলা খানম। জামিলার বয়স এখন ৪ বছর। হাচিবুর বিদেশ চলে যাওয়ার পর থেকে প্রতিনিয়তই পরিবারের সাথে যোগাযোগ রেখে আসছিল। হঠাৎ করে গত ১৭ মাস ধরে পরিবারের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে দিশেহারা হাচিবুরের পরিবার। পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে হাচিবুরের সন্ধান পাওয়ার চেষ্টা করেন।
৬ মাস পূর্বে মালয়েশিয়া প্রবাসী ইব্রাহিম মিয়া নামে এক ব্যক্তি হাচিবুরের বাবা-মাকে ফোন করে জানায় তাদের সন্তান মালয়েশিয়ার জেলে আছে। তাকে ছাড়াতে অনেক টাকার প্রয়োজন। এরপর ইব্রাহিম মিয়া ও মালয়েশিয়ার আরেক প্রবাসী ওলিউল্লা মৃধা নামের ২ ব্যক্তি মিলে হাচিবুরকে ছাড়ানোর কথা বলে টাকা নেওয়া শুরু করে। সন্তানকে ছাড়াতে এই ২ ব্যক্তিকে টাকা দিতে দিতে হাচিবুরের পরিবার এখন নিঃস্ব। সর্বশেষ ভিটেমাটি বিক্রি করে ইব্রাহিম মিয়া ও ওলিউল্লাকে ৮ লক্ষ টাকা দিয়েছে হাচিবুরের পরিবার।
মালয়েশিয়ায় ১৭ মাস ধরে নিখোঁজ হাচিবুর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
অপরদিকে ইব্রাহিম মিয়া কোটালীপাড়া উপজেলার বলুহার গ্রামের ইউনুচ মিয়ার ছেলে বলে সরেজমিনে জানাগেছে। ইব্রাহিমের মাধ্যমে ৯ বছর আগে হাচিবুর রহমান বিদেশ গিয়েছিল বলে জানিছেন হাসিবুরের পিতা ইসমাইল মিয়া।
তিনি বলেন, আমার ছেলেকে মালয়েশিয়ার জেল থেকে ছাড়াতে হবে বলে ৬ মাস আগে ইব্রাহিম মিয়া ফোন করে আমাদের কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েছে। এরপর ইব্রাহিম ও তার ফুফাতো ভাই ওলিউল্লা মিলে আরো ৭৫ হাজার টাকা নেয়। গত ৬ মাস ধরে বিভিন্ন সময়ে আমাদের কাছ থেকে ফোন করে টাকা নিতে থাকে। সর্বশেষ এই ২ জন মিলে আমাদের কাছ থেকে ৮ লক্ষ টাকা নিয়েছে। এই ৮ লক্ষ টাকা আমরা ভিটেমাটি বিক্রি করে সংগ্রহ করে দিয়েছি।
কান্নাজড়িত কন্ঠে হাচিবুরের মা সালমা বেগম বলেন, আমার ছেলেকে মালয়েশিয়া থেকে দেশে ফিরিয়ে আনার জন্য ইব্রাহিম ও ওলিউল্লাকে টাকা দিতে দিতে আমরা এখন নিঃস্ব। এতে আমাদের কোন কষ্ট নেই। আমরা আমাদের সন্তানকে ফিরে পেতে চাই।
এ বিষয়ে ইব্রাহিম মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার পিতা ইউনুস মিয়া বলেন, ৯ বছর আগে আমার ছেলে ইব্রাহিম মিয়া গচাপাড়া গ্রামের হাচিবুরকে মালয়েশিয়া নিয়েছিল। শুনেছি হাচিবুর এখন ওখানের জেলে আছে। তাকে ছাড়ানোর কথা বলে আমার ছেলে ইব্রাহিম ও আমার ভাগ্নে ওলিউল্লার টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম জানান, যেহেতু ঘটনাটি মালয়েশিয়া বসে ঘটেছে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তবে টাকার লেনদেনের বিষয়টি যদি কোটালীপাড়ায় বসে হয়ে থাকে তাহলে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিবি/এসপি/জানুয়ারি ৩০, ২০২৪)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








