E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ছুরিকাঘাতে বিউটি পার্লার কর্মী খুন

২০২৪ জানুয়ারি ৩১ ১৪:০৭:৩১
গোপালগঞ্জে ছুরিকাঘাতে বিউটি পার্লার কর্মী খুন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্বুত্তের ছুরিকাঘাতে মনিরা পারভীন  মুন্নী (৪০) নামে এক বিউটি পার্লার কর্মী খুন হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিউটি পার্লার কর্মী মনিরা পারভীন মুন্নী মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান ধরানীর মেয়ে। সে উপজেলা সদরের ওমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারের কর্মী।

ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকানোর জন্য টেংরাখোলা বাজারের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে গেলে বিউটি পার্লার কর্মী মনিরা পারভীন মুন্নীকে অজ্ঞাত দূর্বৃত্তরা ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রাস্তার উপর ফেলে পালিয়ে যায় যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

ওমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারের মালিক সঙ্গীতা রায় জানান, মনিরা পারভীন মুন্নী এক মাসের জন্য কাজ শিখতে আমার এখানে এসেছে। আজ সকালে আসার পরে পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেয়ার জন্য বাইরে বের হয়। বের হওয়ার পরে কে বা কারা এসে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে খুন করেছে।

(এমএস/এএস/জানুয়ারি ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test