E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ছুরিকাঘাতে বিউটি পার্লার কর্মীকে হত্যা

২০২৪ জানুয়ারি ৩১ ১৬:৪২:৫৯
গোপালগঞ্জে ছুরিকাঘাতে বিউটি পার্লার কর্মীকে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্বুত্তের ছুরিকাঘাতে মনিরা পারভীন মুন্নী (৪০) নামে এক বিউটি পার্লার কর্মী খুন হয়েছে।

আজ বুধবার বেলা ১২টার দিকে টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম।

নিহত মনিরা পারভীন মুন্নী (৪০) উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান ধরানীর মেয়ে। তিনি সদরের ওমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারের কর্মী ছিলেন।

বিউটি পার্লারটির মালিক সঙ্গীতা রায় জানান, মনিরা পারভীন মুন্নী এক মাসের জন্য কাজ শিখতে আমার এখানে এসেছেন। সকালে পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেওয়ার জন্য বাইরে বের হন তিনি।কাপড় শুকানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে গেলে কে বা কারা এসে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে।

ওসি আশরাফুল বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরি দিয়ে মনিরা পারভীন মুন্নীকে কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

(টিবি/এসপি/জানুয়ারি ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test