কচুয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : কচুয়ায় রাবেয়া বেগম (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের খিলমেহের গ্রামের সেকান্দর মিয়ার মেয়ে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান
সরজমিনে গেলে নিহতের বাবা সেকন্দার মিয়া জানান, প্রায় ১৪ বছর আগে বাইছারা সিকদার বাড়িতে প্রবাসী এরশাদ উল্লার সাথে রাবেয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রাকিব হোসেন (১০), আবু রায়হান (৭) দুই ছেলে ও সুমাইয়া আক্তার (৪) নামের এক মেয়ে রয়েছে। আমার মেয়ে রাবেয়ার সাথে জামাই এরশাদের সাথে ভালো সম্পর্ক ছিল। পারিবারিকভাবে তারা স্বচ্ছল থাকায় জামাইয়ের বাবা, ভাই-বোনেরা সম্পত্তি ও টাকার জন্য বিভিন্ন সময় আমার মেয়েকে শাররিক ও মানসিকভাবে নির্যাতন করতো। এইকথাগুলো রাবেয়া প্রায়ই আমাকে বলতো। তার দাবী মেয়ের শ্বশুর রোস্তম আলী সিকদার, দেবর ফরিদ সিকদার, বাসুর জামাল, কামাল সিকদার ও বোনরা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। এর আগেও রাবেয়ার ভাসুর, দেবর ও শ্বশুর আমার মেয়েকে নির্যাতন করেছে। গত বুধবার দিবাগত রাতে রাবেয়ার ভাসুর কামাল সিকদার আমাকে ফোন দিয়ে বলে আমার মেয়ে রাবেয়া আত্মহত্যা করেছে। শোনার পরেই রাতে ছুটে আসি মেয়ের বাড়িতে বলেই কান্নায় ভেঙ্গে পড়েন প্রতিবেদকের সামনে।
নিহত রাবেয়ার স্বামী এরশাদ উল্যাহ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে উপস্থিত সকলের সামনে স্ত্রী রাবেয়াকে আমার সম্পত্তির জন্য পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবী করেন। এবং তার স্ত্রীর হত্যাকা-ের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান।
নিহতের শ্বশুর রোস্তম আলী সিকদার জানান, কি কারনে রাবেয়া আত্মহত্যা করেছে এ বিষয়ে আমাদের কারো জানা নেই।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ইউএইচ/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








