ভৈরবে তিন দিনব্যাপী ‘পিঠা উৎসব’ সমাপ্ত
বিশেষ প্রতিনিধি, ভৈরব থেকে ফিরে : কিশোরগঞ্জের ভৈরবে এবছরও নান্দনিক আয়োজনে তিন দিনব্যাপী ৬ষ্ঠ পিঠা উৎসব উপচে পড়া মানুষের উপস্থিতিতে অত্যন্ত জাঁকজমকপূর্ভাবে শেষ হয়েছে।
সমাপনীর (রবিবার) সন্ধ্যায় ভৈরব বাজার রাজকাঁচারী প্রাঙ্গণে জমজমাট এক বিশাল আয়োজনে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে 'প্রধান অতিথি' হিসেবে যোগ দেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের বরেণ্য সঙ্গীত পরিচালক (সুরস্রষ্টা) শেখ সাদী খান।
ভৈরব পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক ইমরান হোসাইনের সভাপতিত্বে আলোক উজ্জ্বল দৃষ্টিনন্দন এক ব্যতিক্রমী মঞ্চে এসময় অন্যান্যের মধ্যে 'অতিথি' হিসেবে উপস্থিত ছিলেন
ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের একান্ত সচিব মোল্লা সাখাওয়াত হোসেন, সাবেক ভৈরব রফিকুল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সংস্কৃতিজন শরীফ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভৈরব পৌর আওয়ামী লীগের সভাপতি ও ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, নারায়ণগঞ্জ থেকে আগত সিনিয়র সাংবাদিক সুভাষ সাহা, ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর, বিশিষ্ট সেতারশিল্পী জাহাঙ্গীর আলম খান তানসেন, নবীনগর থেকে আগত সিনিয়র সাংবাদিক, নবীনগরের কথার সম্পাদক সংস্কৃতিজন গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী, ভৈরবের বাসিন্দা আরিফ সারোয়ার বাতেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার (ভৈরব) সুমন মোল্লা, ভৈরব নিরাপদ সড়ক চাই এর সেক্রেটারী সাংবাদিক আলাল উদ্দিন, পিঠা উৎসবের উপদেষ্টা নূরে লায়লা রিক্তা, ওয়াহিদা রহমান পলি, সাংবাদিক মো. আক্তারুজামান, মো. জিল্লুর রহমান প্রভাষক মাহফুজুর রহমান, যুবলীগ নেতা অলিউল ইসলাম অলি, অরুণ আল আজাদ প্রমুখ।
পরে দেশের বিশিষ্ট ব্যান্ড তারকা পথীক নবী ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
এর আগে গত ২ ফেব্রুয়ারি 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত হয়ে তিনদিনব্যাপী এই পিঠা উৎসবের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান। আর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে (৩ ফেব্রুয়ারি) প্রধান অতিথি ছিলেন 'নিরাপদ সড়ক চাই' এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আরেক একুশে পদক প্রাপ্ত চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
তিনদিনের এ নান্দনিক আয়োজনে বুয়েটের প্রফেসর মাহবুবুল আলম তালুকদার, নিরাপদ সড়ক চাই এর মহাসচিব এস এম আজাদ হোসেন, ভৈরবের ইউএনও একেএম গোলাম মোরশেদ খান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সাগর, সহকেরী কমিশনার (এসি ল্যান্ড) ইকবাল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিদিন উপস্থিত ছিলেন।
তিনদিনের এ জমজমাট পিঠা উৎসবের প্রতিটি পর্বের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভৈরব পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আল আমীন নাজির।
তিনদিনের এ আকর্ষণীয় পিঠা উৎসবের প্রতিদিনকার প্রতিটি পর্বে দর্শকদের তিল ধারণের ঠাঁই ছিলো না। অনুষ্ঠানে উপচে পড়া নারী পুরুষ ও শিশু কিশোরদের স্বত:স্ফুর্ত উপস্থিতি এই পিঠা উৎসবকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে।
(জিডি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ
- ‘জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’
- জীবদ্দশায় ৩ বার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস
- বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘মিস ইউনিভার্স’ বিজয়ী জেনিফার
- আবারও কমলো সোনার দাম
- তিন লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








