E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদপুর সদর হাসপাতালের অভ্যন্তরে দত্ত ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা 

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৬:১৬:৫৯
চাঁদপুর সদর হাসপাতালের অভ্যন্তরে দত্ত ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা 

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অভ্যন্তরে দত্ত ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। গত মঙ্গলবার বিকালে এ জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল জানান, বাজার তদারকি অভিযানে সদর হাসপাতালের সামনে দত্ত ফার্মেসিতে অভিযান পরিচালনা করে প্রচুর মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

(ইউএইচ/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test