নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার শতাব্দীপ্রাচীন (১৮৮৬ সালে প্রতিষ্ঠিত) ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচ পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি একই অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা মৌলভী আবদুস সোবহান উকিল (আবদু মিয়া) এর ৮৬-তম মৃত্যুবার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এ উপলক্ষে আজ বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল মঞ্চে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার বেগম, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম, দুই সহকারী শিক্ষক নূরুল ইসলাম ভূইয়া ও মো. নূরুল হোসেন, সাবেক সহকারী শিক্ষক আব্দুর রহিম, নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আওয়ামীলীগ নেতা মো. হাবিবুর রহমান হাবিব, বিদায়ী এসএসসি পরীক্ষার্থী হাসান আরিফ মাহমুদ ও বিদ্যালয়ের শিক্ষার্থী লিখন সাহা স্বপ্ন।
আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত কোরআন তেলওয়াত ও হামদ নাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার হিসেবে বিভিন্ন বই তুলে দেয়া হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আমির হোসেন।
পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ময়নাল হোসেন চৌধুরী, মনোরমা দেবী ও মো. খলিলুর রহমান খলিল।
(জিডি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন’
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি
- গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পবিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার
- ‘হাইকোর্টে দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলার শুনানির ব্যবস্থা করবো’
- ‘মেয়াদ শেষের আগেই ১৯ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতি’
- সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর
- ‘কেবল গণমাধ্যমের উপস্থিতিতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’
- শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা : সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- ‘সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জাতির জন্য লজ্জার’
- নড়াইলে বজ্রপাতে দু'জন কৃষকের মর্মান্তিক মৃত্যু
- ‘জয় বাংলা লেখা অথবা মুদ্রিত নোট অচল বলে ধরা হবে’
- গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল
- শ্যামনগরে মৎস্য ঘেরে আটল বসাতে যেয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
- চসিক মেয়রের উপস্থিতিতে ‘কাপ্তাই মৈত্রী বন্ধন’র বর্ষপূর্তি
- ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জনের র্যালি
- বিদ্যুৎ-তেল-দ্রব্যমূল্য না কমালে সংসদ ঘেরাও কর্মসূচি দেয়া হবে : এনডিবি
- ফরিদপুরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেনতামূলক র্যালি
- লবণাক্ততার বিরুদ্ধে প্রতিবাদ, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
- সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম'র সভাপতি ও যুগ্ম সম্পাদককে ফুলেল শুভেচ্ছা
- মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে ‘অগ্রিম উৎপাদন’ তারিখ থাকায় বনরুটির গাড়ি থানায় জব্দ
- রাজশাহীর ডুবুরি দল উদ্ধার করলো সোনাতলার তীর্থ সাহার মরদেহ
- দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার চান পার্বত্যবাসী
- দৌলতদিয়ায় পদ্মায় বাস ডুবির ঘটনায় মামলা, চালকসহ গ্রেফতার ৩
- বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় কলেজছাত্র কারাগারে
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- গোপালগঞ্জের মানহানি মামলা থেকে তারেক রহমান খালাস
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- ‘হাইকোর্টে দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলার শুনানির ব্যবস্থা করবো’
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)







