E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৯:৩০:০২
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার সকালে সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু। বার্ষিক বাজেট ও শোকবার্তা উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী। 

বার্ষিক বাজেট সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির জেষ্ঠ আইনজীবী অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ আমানউল্লা-১, সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোঃ আহসান হাবীব, অ্যাডঃ মোঃ আবদুল লতিফ শেখ, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ আবুল খায়ের মোঃ সালেহ, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, অ্যাডঃ মোঃ জয়নাল আবেদীন, অ্যাডঃ মোঃ আবুল কাশেম, অ্যাডঃ শাহআলম -২, অ্যাডঃ আলম খান মঞ্জু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন অ্যাডঃ মোঃ জাবির হোসেন ও গীতা পাঠ করেন অ্যাডঃ বি্শ্বজিত কর রানা।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সদস্যসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

(ইউএইচ/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test