ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধ
নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : এখন থেকে ড্রেজারের মাধ্যমে (ভেকু) যাদের ফসলি জমির মাটি কেটে জমি নষ্ট করা হবে, অনুমতিবিহীন মাটি কাটার অপরাধে ভেকুর মালিককে গ্রেপ্তারের আগে সেই জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি সবার আগে জমির মিলিকের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশও দিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য জননেতা ফয়জুর রহমান বাদল।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ডাক বাংলোতে আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবীনগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাংসদ বাদল নবীনগরের ইউএনও তানভীর ফরহাদ শামীমকে কে এ কঠোর নির্দেশনা দেন।
ভুক্তভোগীরা জানান, ইদানিং নবীনগর উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই ফসলি জমির মাটি কেটে মোটা অংকের টাকায় বিক্রি করার যেন এক মহোৎসব চলছে। এ প্রেক্ষিতে অনুমতিবিহীন মাটি কাটার এই অবৈধ ব্যবসা বন্ধের দাবি করে আসছিলো ভুক্তভোগীরা।
জানা যায়, ভুক্তভোগীদের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে আসলেও এর তেমন কোন সুফল পাওয়া যাচ্ছেনা।
এ অবস্থায় আজ দুপুরে স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকরা বিষয়টি নিয়ে সাংসদের দৃষ্টি কাড়লে, এমপি ফয়জুর রহমান বাদল প্রশাসনকে উপরোক্ত কঠোর নির্দেশনা প্রদান করেন।
সাংসদ বাদল কঠোর ভাষায় বলেন, 'ফসলি জমির মাটি কাটার সঙ্গে জড়িত ক্রেতা ও বিক্রেতা উভয়কেই আইনের আওতায় এনে নিয়মিত মামলা দিতে হবে। এ বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে সাংবাদিকদের সামনেই ইউএনও কে কঠোরভাবে নির্দেশ দেন ফয়জুর রহমেন বাদল এমপি।’
জবাবে ইউএন তানভীর ফরহাদ শামীম সাংসদের এ নির্দেশ যথাযথভাবে মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন সাংসদকে।
এসময় সাংসদের পাশে অন্যান্যের মধ্যে উপন্থিত ছিলেন এলজিইডি'র চট্টগ্রাম বিভাগীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিডি প্রকৌশলী আমিনুর রশীদ, নবীনগর পৌরসভার মেয়র শিব শযকর দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ নসুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
(জিডি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৪)
পাঠকের মতামত:
- সোনার দাম আরও বাড়লো, ভরি ২৪৪৭১০ টাকা
- ‘সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ’
- ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়’
- কুষ্টিয়ায় মুক্তিবাহিনী ও পাকহানাদার বাহিনীর মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়
- কৃষি ব্যাংকে রেমিট্যান্স এনে মোটরসাইকেল পেলেন শিবচরের এক প্রবাসীর স্ত্রী
- কৃষিকাজের সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
- সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মা
- কবরাস্থানের পাশে খোলা আকাশে বাস করা নারীর পাশে ইউএনও
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- ধানক্ষেত থেকে অজ্ঞাত নারী মরদেহ উদ্ধার
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত
- সৌর বিদ্যুৎ চালিত সেচ সিস্টেমের মাধ্যমে ফসল উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস
- প্রশাসনের নিষেধ স্বত্ত্বেও ঠাকুরগাঁওয়ে ওয়াকফ স্টেটের গাছ চুরি
- পোড়ানো হলো বিপুল পরিমাণ নকল সিগারেট, জরিমানা ২০ হাজার
- নিষিদ্ধ ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার
- এক মাসে ব্র্যাক ব্যাংকের ১ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড
- মামলা চলমান অবস্থায় সংখ্যালঘুর জমিতে জোরপূর্বক বসতবাড়ি নির্মাণের চেষ্টা, থানায় অভিযোগ
- দেশের গন্ডি পেরিয়ে দিনাজপুরের আলু এখন বিশ্ববাজারে
- দেশের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস ভবন নির্মাণ করছে ওয়ালটন
- ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের জেল
- সুবর্ণচরে অলিউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত
- কুয়াকাটায় এবার ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন
- জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র্যালি
- বদরুল হায়দার’র একগুচ্ছ কবিতা
- ‘শিল্পকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে’
- শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকে দশ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার
- রাজশাহীতে আম সংগ্রহ শুরু
- সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
- পটুয়াখালীতে ভূয়া সচিবসহ ৩ প্রতারক আটক
- সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন
- নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
- ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়তেই নেই পেঁয়াজ
- টাঙ্গাইলে পানিতে ডুবে শিক্ষার্থীসহ ২ জন নিহত
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- ‘ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়’
-1.gif)








