আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা, ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহানকে (৪০)কে পিটিয়ে হত্যা করেছে কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও তার সহযোগীরা।
এ ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিন্দু ও পলিটেকনিক ইন্সিটিউট এর ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়াকে মাত্র দুই ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধা ৭টার দিকে জেলা শহরের খলিলগন্জ এলাকায় অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপনের সই করা এক বিজ্ঞপ্তিতে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিন্দুকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।
অপর দিকে রাতে শরিফুল ইসলাম সোহানের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তারা সোহানের মৃত্যুর কারণ উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
নিহত আওয়ামী লীগ নেতা সোহানের বন্ধু খন্দকার রেদোয়ান মাহমুদ জানান, শহরের খলিলগন্জ এলাকায় দাড়িয়েছিল একটি প্রাইভেট জিপগাড়ী। এসময় সদর উপজেলা ছাত্রলীগের দুই নেতা সিয়াম ও রিয়াদের দ্রুতগামী একটি মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে জিপের পাশে পড়ে যায় এবং দুজনে আহত হয়। পরে জিপে থাকা শরিফুল ইসলাম সোহানসহ অপর দুইজন তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, এর কিছুক্ষণ পরেই খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগীরা ঘটনাস্থলে ছুটে আসে। এসময় জিপে থাকা আমাদের দুইজনকে নামিয়ে দিয়ে শরিফুল ইসলাম সোহানকে মারপিট করতে করতে কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে আসে ছাত্রলীগ নেতারা। এতে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় জড়িতদেরও শাস্তির দাবিতে শাপলা চত্বর ও ভোকেশনার মোড়ে সড়ক অরবোধ করে ব্যবসায়ীরা। তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে।
কুড়িগ্রাম পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ মোঃ হারুনুর রশিদ হারুন বলেন, পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করছি।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এ কে, এম ওহিদুন্নবী বলেন, এ ঘটনার পরপরই নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পলিটেনিক ইনস্টিটিউটের সভাপতিকে মাত্র দুই ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা।
নিহত শরিফুল ইসলাম সোহান জেলা শহরের ঘোষপাড়ার হাটিরপাড় এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর ছেলে এবং পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও জেলা মোটর মালিক সমিতির সদস্য বলে জানা গেছে।
(পিএস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








