শ্রীনগরে নিরবের হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী নিরব হোসেন (১৭)কে ছুরিকাঘাতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৃথক পৃথক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
রবিবার সকাল ১০টায় উপজেলার বালাশুরের শ্রীনগর-দোহার আন্তঃ সড়কে নিউ অক্সফোর্ড কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের শিশু ছাত্র-ছাত্রীদের এবং একই সময় ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও চৌধুরী বাড়ীর সামনে শ্রীনগর-দোহার আন্তঃ সড়কে সাবেক চেয়ারম্যান একুল খান এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা হত্যাকারীদের ফাসির দাবীতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কামারগাঁও বাজার হয়ে শ্রীনগর-দোহার আন্তঃ সড়কে প্রদক্ষিন করে বালাশুর চৌরাস্তায় এসে শেষ করেন। এসময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে মানববন্ধন ও মিছিলকারীদের সরিয়ে দিয়ে রাস্তার যানচলাচল স্বাভাবিক করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম একুল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান, ছাত্রলীগ নেতা সিফাত, আবির,নিহত নিরবের মামা খৈয়াম বেপারী, মা নিপা বেগম, নানা সেকান্দার বেপারী, মেম্বার আইয়ুব খান, নিউ অক্সফোর্ড কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের পরিচালক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম,কামারগাঁও কাজী ফজলুল উচ্চ বিদ্যালয়, কামারগাঁও আইডিয়াল হাইস্কুল ও বালাশুর নিউ অক্সফোর্ড কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের শিক্ষার্থীসহ ভাগ্যকুল ইউনিয়নের প্রায় সহস্রাধিক এলাকাবাসী।
গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাঁও চৌধুরী বাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে ছুরিকাঘাতে নিরব নিহত হয়। এর আগে
গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে কিশোর গ্যাংয়ের ১২ থেকে ১৫ জন মিলে স্কুলের ছাত্রীদের উত্তক্ত করতে থাকে। এ সময় সাব্বির, নিরব ও কাজী অহিদুল এর প্রতিবাদ করায় বখাটেদের সাথে তাদের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। পরে বখাটেরা দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে নিরব তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। সুযোগ বুঝে বখাটেরা পূর্বের হাতাহাতির ঘটনার জের ধরে নিরবকে ছুরিকাঘাত করে পার্শ্ববর্তী খালে ফেলে দিয়ে চলে যায়। স্থানীয়রা নিরবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিরব হত্যাকান্ডের পরে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারীদের সনাক্ত করে পুলিশ ও র্যাব।
দুদিনের সাড়াশি অভিযানের মাধ্যমে উভয় বাহিনী রাজিব (১৭), তাহসান (১৪), রুদ্র (১৪), শাওন (১৪), শাহিন শিকদার (১৬), রোমান মৃধা (১৭), রায়হান (১৭), মোঃ জাহিদ (১৭), আবির (১৭)সহ মোট ৯ জনকে গ্রেফতার করেছেন।
(এআই/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- খেয়ে-পরে বাঁচার স্বপ্ন ও মে দিবস
- উচ্চশিক্ষা রূপান্তরের দ্বারপ্রান্তে: কতটা প্রস্তুত বাংলাদেশ?
- শিকাগোর রক্তে কেনা শ্রমিকের মৌলিক মানবাধিকারের দলিল
- গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের
- মহম্মদপুরে গ্রীষ্মের তপ্ত রোদে রঙিন কৃষ্ণচূড়া
- ‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
- ‘১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- আরও কমলো সোনার দাম, ভরি ২৪০৩৩৭ টাকা
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
৩০ এপ্রিল ২০২৬
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








