নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : 'বাজার বাচাঁও, নবীনগর বাচাঁও' এ শ্লোগানে আজ প্রকম্পিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ। পরে নবীনগর বাজারের কয়েক'শ বিক্ষুব্ধ ব্যবসায়ীর পক্ষ থেকে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
এসময় নবীনগরের সংসদ সদস্য জননেতা ফয়জুর রহমান বাদলের পক্ষ থেকেও তাঁর 'প্রেস সচিব' আমীর মোহাম্মদ হোসাইন একটি আধা সরকারি পত্র (ডিও লেটার) জেলা প্রশাসকের হাতে পৌঁছে দেন।
জেলা প্রশাসক হাবিবুর রহমান এসময় দুটো পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট স্থানীয় কর্মকর্তাদের সাথে কথা বলে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পত্র দুটি পাঠিয়ে দেয়া হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
পরে সাংসদের ডিও লেটারের আরেকটি কপি সাংসদের 'প্রেস সচিব' জেলার সড়ক ভবনে গিয়ে সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদের কাছে পৌঁছে দেন।
ব্যবসায়ীরা জানান, ৪৩২ কোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন প্রায় ২০ কি. মিটার দীর্ঘ নবীনগর-আশুগঞ্জ হাইওয়ে সড়ক উন্নয়ন প্রকল্পের (জেড ১২০৬) আওতায় এলাকাবাসির বহুল প্রত্যাশিত এ সড়কটির নির্মাণ কাজ গত কয়েক বছর ধরে খুবই ধীরগতিতে চলছে।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সড়কটির নবীনগর অংশের করিম শাহ্ মাজার থেকে নবীনগর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কি. মিটার রাস্তা প্রকল্পের নকসা অনুযায়ী ৬০ ফুট প্রশস্তে নির্মাণ করা হলে, কয়েকশ বছরের পুরনো প্রসিদ্ধ ও প্রাচীন বাজার খ্যাত নবীনগর সদর বাজারের মনু বাবুর ঘাটলা থেকে বড় বাজার হয়ে লঞ্চঘাট সড়ক, ডাক বাংলো সড়ক, হাইস্কল সড়কে থাকা কয়েকশ দোকান পাট ধ্বংস হয়ে যাবে। এতে শত শত ব্যবসায়ী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে এবং পুরনো সদর বাজারটি নিশ্চিহ্ন হয়ে যাবে।
এ অবস্থায় বাজারটি রক্ষার দাবিতে কয়েকশ ব্যবসায়ী বিক্ষোভ মিছিল নিয়ে আজ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ও সাংসদের পক্ষ থেকে ডিও লেটার প্রদান করা হয়।
এ বিষয়ে নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেন বলেন,'রাস্তাও হতে হবে, বাজারও রক্ষা করতে হবে। সেজন্য আমরা বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সড়কটির এলাইনমেন্ট পরিবর্তনের দাবীতে আজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি।'
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন,'স্মারকলিপি ও সাংসদের ডিও লেটার পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
নবীনগরের সাংসদ ফয়জুর রহমান বাদল বলেন,'প্রসিদ্ধ এ পুরনো বাজারটি বাঁচিয়ে কিভাবে অন্য দিক দিয়ে রাস্তাটি নির্মাণ করা যায়, সেজন্য আমি মন্ত্রণালয়ে একটি ডিও দিয়েছি। আশা করি, রেজাল্ট পাবো।'
(জিডি/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৪)
পাঠকের মতামত:
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তিতেই কি নিহিত রয়েছে জাতীয় অস্তিত্বের হুমকি?
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই’
- ‘নিদোর্ষ হয়েও আজ অপরাধী’
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- ‘দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে’
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৮ জুলাই ২০২৬
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
-1.gif)








