প্রধান শিক্ষকের দাবী পূরণে ব্যর্থ, প্রবেশ পত্র পেলেন না এসএসসি পরীক্ষার্থী
একে আজাদ, রাজবাড়ী : দরিদ্র শিল্পী খাতুন অন্যের বাসায় গৃহ পরিচালিকার কাজ করেও স্বপ্ন দেখেছিলেন ছেলে রিপন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। তাইতো সুদে টাকা ঋণ করে প্রধান শিক্ষকের হাতে-পায়ে ধরে ২ হাজার ৫০০ টাকা দিয়ে ছিলেন। তবে শিক্ষকের ভুলে নিমিষেই শেষ হয়ে গেলো সেই স্বপ্ন, দেওয়া হলো না পরীক্ষা।
ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা হাই স্কুলের এসএসসি-২০২৪ পরীক্ষার্থী রিপন শেখ এর সাথে।সে মেঘনা গ্রামের দিনমজুর অলিল ও শিল্পী দম্পত্তির ছেলে।
প্রধান শিক্ষকের বিচারের দাবীতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে পরীক্ষার্থী রিপনের মা শিল্পী খাতুন।
অভিযোগে বলা হয়, এসএসসির টেস্ট পরীক্ষায় রিপন তিন বিষয়ে অকৃতকার্য হয়। যে কারণে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ওই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস চার হাজার টাকা দাবি করেন। তবে মা শিল্পী খাতুন সুদে টাকা ঋণ করে প্রধান শিক্ষকের হাতে-পায়ে ধরে ২ হাজার ৫০০ টাকা দিয়ে আসেন।
যথারীতি এস এস সি পরীক্ষা শুরুর আগের দিন (১৪ ফেব্রুয়ারি) বিদ্যালয় থেকে অন্য সকল পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হলেও রিপনকে দেওয়া হয়নি।সেখান থেকে প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের কাছে গিয়ে প্রবেশপত্র চাইলে তিনি জানান তোর ফরম ফিলাপের টাকা জমা দেওয়ার কথা মনে নেই আমার।
রিপনের মা শিল্পী খাতুন জানান, কাঁদতে কাঁদতে রিপন স্কুল থেকে বাড়িতে আসলে বিষয়টি শুনে তিনি ছুটে যান প্রধান শিক্ষকের কাছে। তবে প্রধান শিক্ষক তাকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পাগল-ছাগল বলে স্কুল থেকে বের করে দেন। বর্তমানে তার ছেলে রিপন নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছে এবং আত্মহত্যাসহ দূরে কোথাও চলে যাওয়ার চেষ্টা করছে।
প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সাথে পরিক্ষার্থীর প্রবেশপথ না পাওয়ার বিষয়ে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ঢাকা আছি।আমার নামে লিখত অভিযোগ দিয়েছে ওই ছাত্রের মা।ইউএনও যা করার করবে। এখানে সাংবাদিকের কাজ কি!
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাকে তদন্ত খুব দ্রুত প্রতিবেদন দেয়ার জন্য বলেছেন। আমি সাবেক সবে প্রধান শিক্ষক ও শিল্পী খাতুন কে ২৫ তারিখে দুপুর দুইটায় মেঘনা হাই স্কুলে উপস্থিত থাকার জন্য বলেছি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
(একে/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৪)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








