আর্থিক অব্যবস্থাপনা-অনিয়ম দূর করার দাবি
বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশ, পাচারের টাকা ফেরত ও খেলাপী ঋণ উদ্ধার, দায়ীদের শাস্তি, আর্থিক অব্যবস্থাপনা-অনিয়ম দূর করার দাবিতে-বাম গণতান্ত্রিক জোট বগুড়ার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে সোমবার (১৯ ফেব্রুয়ারী) বেলা বারোটায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়ার নেতা বাসদ বগুড়া জেলার সদস্যসচিব অ্যাডভোকেট দিলরুবা নূরী, বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নাহ্, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ বগুড়া জেলা সদস্য কমরেড সাইফুজ্জামান টুটুল, মাসুদ পারভেজ, সিপিবি সম্পদক মন্ডলীর সদস্য কমরেড সাজেদুর রহমান ঝিলাম, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, বাসদ বগুড়া জেলা সদস্য শহিদুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, গত ৫০ বছরে দেশের ১২ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সে হিসাবে প্রতি বছরে ২৪ হাজার কোটি টাকা পাচার হয়েছে। বানিজ্যে হুন্ডি এবং আন্ডার ইনভয়েচিং ইত্যাদির মাধ্যমে টাকা পাচার করা হয়। সেই টাকা ফেরতের কোন ব্যবস্থা তো আমরা দেখছিই না বরং পাচারকৃতরা রাষ্ট্রীয়ভাবে নানান সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। খেলাপী ঋণ উদ্ধার তো পরের কথা বরং ব্যাংকগুলো থেকে টাকা দিন দিন উধাও হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক কার্যকর কোন ভূমিকা রাখতে পারছে না। মূলত আওয়ামী ফ্যাসিবাদী সরকার ব্যবসায়ীদের নিকট দেশের টাকা-সম্পদ সবকিছু তুলে দেওয়ার চুক্তি করেছে। যার কারণে সাবেক বাণিজ্যমন্ত্রীর ৫ বছরে ২ হাজার গুন সম্পদ বৃদ্ধি পায়। চুরি, দুর্নীতি, লুন্ঠন, অর্থপাচার, চাঁদাবাজি, দখল-জবরদখল, দলীয়করণ-দলবাজি, স্বেচ্ছাচারিতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। সন্ত্রাস, অপহরণ, হত্যা, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সামাজিক অনাচারের রোমহর্ষক ঘটনাবলি বেড়েই চলছে। সরকার, প্রশাসন ও লুটেরা ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেটসমূহ এখন প্রায় একাকার। বাজারের ওপর সরকারের কোন নিয়ন্ত্রণ না থাকায় নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে।
অপরদিকে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় না। শাসকগোষ্টী যে পদ্ধতিতে দেশ শাসন করছে গত ৫০ বছরে; তার অবসান না হলে সরকার বদল হওয়া সত্ত্বেও জনগণের দুর্গতির মৌলিক কোন পরিবর্তন হবে না। তাই ফ্যাসবাদী দুঃশাসনের অবসানের পাশাপাশি বর্তমান লুটপাট ও বৈষম্যের ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করা আজ অপরিহার্য এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে।
এ লক্ষ্যে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে নেতৃবৃন্দ দেশবাশীর প্রতি আহ্বান জানান। সেইসাথে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশ, পাচারের টাকা ফেরত ও খেলাপী ঋণ উদ্ধার, দায়ীদের শাস্তি, আর্থিক অব্যবস্থাপনা- অনিয়ম দূর করার দাবি জানান।
(এটিআর/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- বাংলার মানুষের সার্বিক মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
- ‘আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধই থাকবে’
- চরজব্বরে চালক ভাইদের পাশে দাঁড়ালেন মেম্বার পদপ্রার্থী শামীম
- ঈশ্বরদীর এমপির উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- সালথায় ছোবহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু
- পদ্মার চরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান
- ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা
- ঈদের নামাজ আদায়ে প্রস্তুত দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান
- সান্তাহারে নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
- শেষ ৩ ঘণ্টায় কী ঘটেছিল শামস সুমনের সঙ্গে
- নগরকান্দায় ঈদ উপলক্ষে একতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে উপহার বিতরণ
- ৬ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড় পতন
- ‘বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব’
- সৌদিতে ৫ তলা থেকে পাইপ মাথায় পড়ে নাটোরের যুবকের মর্মান্তিক মৃত্যু
- ধামরাইয়ের কৌশিক সরকার ৪৬তম বিসিএস এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
- ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস
- যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি
- আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন
- লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ২৮ মার্চ
- আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
- ‘আলোর দিকে হাট’
- মাদারীপুরে ৩৬০ জনকে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ
- ‘ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই’
- কুয়েতে তেল শোধনাগারে ফের ড্রোন হামলা, ভয়াবহ আগুন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
-1.gif)








