১০ লাখ টাকাসহ ব্যবসায়ীকে অপহরণ
নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নগদ ১০ লাখ টাকাসহ একজন ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে অপহরণের অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই দুই নেতা হলেন উপজেলার বিটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিটঘর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ও তার আপন ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন আহমেদ।
ধৃত দুই ভাই তথা দুই আওয়ামী লীগ নেতাকে সোমবার (১৯ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবীনগর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
নবীনগর থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা আজ নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম (৪৪) রবিবার দুপুরে তার ছোটভাইকে ইটালিতে পাঠানোর উদ্দ্যশ্যে একটি ব্যাগে করে নগদ ১০ লাখ টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য বিটঘর ইসলামী ব্যাংক শাখায় যাচ্ছিলেন। এসময় টিয়ারা বিটঘর সড়কের গলাকাটা ব্রীজের কাছে পূর্ব থেকে উত পেতে থাকা একদল দুর্বৃত্ত দুই ভাইকে অস্ত্রের মুখে মারধর করতে করতে অপহরণ করে। পরে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে দুই ভাইকে নিয়ে আটকে রাখে নির্যাতন চালায়। সেখানে এক পর্যায়ে আটক অবস্থায় অপহৃত মামলার বাদী ব্যবসায়ী ফরিদুল ইসলাম কৌশলে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুরো ঘটনা জানালে, পুলিশ রাতে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ওই দুই সহোদরকে গ্রেপ্তার করে।
মামলার বাদী ফরিদুল ইসলাম বলেন, 'আওয়ামী লীগের প্রভাবশালী ওই দুই ভাইয়ের সাথে আমার জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ছিলো। এরই জের ধরে ওরা দুই ভাই পরিকল্পিতভাবে আমাদের দুই ভাইকে অপহরণ করে ১০ লাখ টাকা লুটে নেয়। আমরা আমাদের লুট হওয়া টাকা এখন ফেরত চাই ও এর বিচার চাই।'
এ বিষয়ে ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া দুই ভাই কোর্টে চালান হয়ে যাওয়ায়, ধৃতদের সাথে কথা বলা যায়নি। তবে এলাকার একটি সূত্র জানায়, পুরো ঘটনাটি সাজানো ও কাল্পনিক। সুষ্ঠু তদন্ত হলেই সব পরিষ্কার হয়ে যাবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আক্কাস আলী আজ দুপুরে বলেন, ‘এ ঘটনায় ১৭ জনকে আসামি করে অপরহরণ ও মারামারির অভিযোগে মামলা হয়েছে। পুলিশ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে। টাকা উদ্ধারসহ বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।’
(জিডি/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








