সাভারে সাস ডেভেলপমেন্ট টিম গঠিত
তপু ঘোসাল, সাভার : ঢাকা সাভারে যুবদের নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রয়রি) সকালে সাস প্রধান কার্যালয় শিমুলতলা সাভারে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সাভার ও ধামরাই এরাকার প্রায় ৫০ জন যুবক অংশগ্রহণ করেন। আয়োজিত প্রস্তুতি সভায় সাভার ও ধামরাই এলাকার শিক্ষার্থী ও বিভিন্ন পেশায় কর্মরত নারী, পুরুষ ও হিজরাদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে শ্নেহাকে সভাপতি ও মোঃ মারুফ হাসানকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য সাস ডেভেলপমেন্ট টিম গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ আফরিন জাহান আফিফা, সহ সভাপতি-২ মো: রতন ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক-১ সালমা আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক-২ মো: তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক প্রিন্স, কোষাধ্যক্ষ রানী ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মিতু ফিরোজী, দপ্তর সম্পাদক সুইটি আক্তার, প্রচার সম্পাদক-১ পূণি ঘোষাল, প্রচার সম্পাদক-২ জান্নাতুল ফেরদৌসী, নির্বাহী সদস্য-মৌসুমী আক্তার, সাদিয়া ইসলাম, লিমা আক্তার, শান্তা ইসলাম, তোহুরা খান, সুমনা আক্তার, মোর্শেদা আক্তার, মিজানুর রহমান, রেবেকা ইয়াসমিন উর্মী, শাহনাজ পারভীন, কুলছুম আক্তার, শারমীন আক্তার এবং সাজু আহমেদ।
নবগঠিত কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন সাস এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ ড. রফিকুল ইসলাম মোল্লা, উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ ও তাজা খবর এর সম্পাদক তপু ঘোষাল। উক্ত অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাস এর সমন্বয়কারী বাবুল মোড়ল।
সাস ইউথ ডেভেলপমেন্ট টীম এর লক্ষ্য-জীবনের সর্বক্ষেত্রে যুবদের প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ, অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করা। উদ্দেশ্য-স্থানীয় যুবদের (ছেলে ও মেয়ে) সংগঠিত করা; যুব সমাজের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং অধিকার অর্জনে পরিকল্পনা প্রণয়ন; নেতৃত্বের দক্ষতা উন্নয়ন; উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন দক্ষতা বৃদ্ধি; কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি এবং সরকারি কর্মসুচিসমূহে প্রবেশাধিকার বৃদ্ধি; উন্নয়নমূলক সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি সংরক্ষণ এবং জাতীয় উন্নয়নের যুবদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি; বিশেষ চাহিদাসম্পন্ন এবং সামাজিকভাবে নিগৃহিত যুবদের অগ্রাধিকার নিশ্চিত করা; পরিবেশ সংরক্ষণ, জলবায়ূ পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলাসহ জাতিগঠনমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক দল সৃষ্টি; সামাজিক কার্যক্রমে যুবদের ইতিবাচক অংশগ্রহণ। সাস ইউথ ডেভেলপমেন্ট টীম এর কার্যক্রম-স্থানীয় যুব নারী ও পুরুষদেরকে -সাস ইউথ ডেভেলপমেন্ট টীম এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করে সংগঠিত করা; যুব অধিকার ও ভূমিকা সম্পর্কে সচেতন করা; সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা; সহিংস উগ্রবাদ প্রতিরোধে উদ্বুদ্ধ এবং সক্ষম করে তোলার জন্য প্রশিক্ষণ সেশনের আয়োজন করা; উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবাপ্রদানকারি সংস্থা/ দপ্তরের সাথে সম্পর্ক স্থাপন এবং সুযোগ সুবিধা অর্জনের জন্য যোগাযোগ রক্ষা করা (যেমন – যুব উন্নয়ন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা, সমবায়, এনজিও ইত্যাদি); সদস্যদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা; যুবদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা; বিভিন্ন জাতীয় দিবস উদযাপন কর্মসূচিসমূহে অংশগ্রহণ করা; গুরুত্বপূর্ণ ইস্যুতে সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা; শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মাদক বিরোধী কার্যক্রম এবং বাল্যবিয়ে প্রতিরোধে সদস্যদের ধারণায়ন; জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে তোলা; নেতৃত্ব ও বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ; যুব উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা করা ও বাস্তবায়ন করা; জরুরী অবস্থা মোকাবেলা এবং উন্নয়নমূলক কর্মকান্ডে স্বেচ্ছাসেবা প্রদান; অসামাজিক কার্যক্রম এবং অনাচার প্রতিরোধে ইতিবাচক ভূমিকা গ্রহণ; দ্বদ্ব নিরসন করা; বিভিন্ন যুব সংগঠনের সাথে আন্ত:যোগাযোগ, সমন্বয় ও সুসম্পর্ক রক্ষা করা।
(টিজি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








