E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাশিয়ানীতে আগুনে পুড়লবসতঘর, প্রাণ গেল গৃহবধূর

২০২৪ ফেব্রুয়ারি ২৩ ১৬:৫৩:১৯
কাশিয়ানীতে আগুনে পুড়লবসতঘর, প্রাণ গেল গৃহবধূর

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অগ্নিকান্ডে স্বপ্না দাস (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে একটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ স্বপ্না দাস ওড়াকান্দি গ্রামের গ্রামের রূপ দাসের স্ত্রী।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে। পরে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা গৃহবধূ স্বপ্না দাস অগ্নিদগ্ধ হয়ে ঘটনা স্থলেই মারা যান। এছাড়া আগুনে ঘরে থাকা নগদ টাকা ও ঘরের আসবাসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরো জানান, প্রায় ১ ঘন্টা চেষ্টার পর কাশিয়ানী উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test