E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বঙ্গবন্ধু সমাধিতে ১৪ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের শ্রদ্ধা

২০২৪ ফেব্রুয়ারি ২৪ ১৭:৫৫:১০
বঙ্গবন্ধু সমাধিতে ১৪ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের শ্রদ্ধা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক।

আজ শনিবার দুপুরে তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ, মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন তারা। এ সময় প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায়।

শ্রদ্ধা নিবেদন শেষে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, মোহাঃ আবদুল আলীম মাহমুদ, মোঃ মাসুদুর রহমান ভূঞা, মোঃ তওফিক মাহবুব চৌধুরী, এ কে এম শহিদুর রহমান, মোঃ ময়নুল ইসলাম, গোলাম কিবরিয়া, কৃষ্ণ পদ রায়, কুসুম দেওয়ান, বশির আহম্মদ, মোঃ আনোয়ার হোসেন, এ কে এম হাফিজ আক্তার, ড. খঃ মহিদ উদ্দিন, মোঃ আবদুল বাতেন বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে পুলিশ কর্মকর্তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহিনুল ইসলাম, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) লুৎফুল কবির চন্দন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test