নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন
চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা শাহ আলম
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত 'চেয়ারম্যান' পদে এই প্রথম নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহ আলম।
এসএসসি '৯৭ ব্যাচের মেধাবী ছাত্র, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের সন্তান এই সাবেক ছাত্রনেতা শাহ আলম প্রার্থীতা ঘোষণা করে বলেছেন, 'আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি 'চেয়ারম্যান' পদে লড়াই করে বিজয়ী হতে পারলে, অত্র উপজেলার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে নবীনগর উপজেলাকে একটি ডিজিটাল স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
শাহ আলম সোমবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে এক দীর্ঘ মতবিনিময়কালে 'চেয়ারম্যান' পদে নিজের প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এসব কথা বলেন।
এসময় বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় প্রায় ৩০ জন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্সিল, উপ কমিটি (দপ্তর, ২০১৬), জাতীয় সংসদ নির্বাচন ২০১৮, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক উপ কমিটি এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস খাদ্য উপ কমিটির অন্যতম সদস্য, সাবেক এই ছাত্রনেতা শাহ আলম সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দৃঢ়তার সাথে বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, স্থানীয় সরকারের এবারের নির্বাচনে কোন দলীয় প্রতীক থাকবেনা। তাই আসন্ন উপজেলা নির্বাচনে নবীনগরে উপজেলা 'চেয়ারম্যান' পদে কোন ধরণের প্রতিহিংসা করে নয়, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত সুন্দর একটি প্রতিযোগিতামূলক নির্বাচনে নিজের যোগ্যতা দিয়েই সাধারণ মানুষের ভালোবাসায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হতে চাই।
তিনি আরও বলেন, 'যদি নির্বাচিত হতে পারি, তাহলে সবসময় সাধারণ মানুষের পক্ষে থেকে সাংস্কৃতিক রাজধানী খ্যাত এই নবীনগর উপজেলার সামগ্রিক উন্নয়ন ঘটিয়ে অবহেলিত নবীনগরকে নতুন একটি সুন্দর ঝকঝকে সড়কে তুলে আনতে চাই ‘
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই ছাত্রনেতা শাহ আলম বলেন, 'একজন জনপ্রতিনিধির সবার আগে সততা, সাহস ও দেশপ্রেম থাকা দরকার, যা আমার শতভাগ আছে বলে আমি বিশ্বাস করি। কারণ আমার সুদীর্ঘ ছাত্র রাজনীতির ইতিহাসে নিজেকে কখনও অনৈতিক ও অন্যায় কাজের সঙ্গে জড়িত করিনি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমার এই সততা, সাহস ও দেশপ্রেমের এ ধারা অব্যাহত রাখতে চাই ‘
অপর এক প্রশ্নের জবাবে তরুণ এই সাবেক ছাত্রনেতা বলেন, 'গত পাঁচ বছরে নবীনগরে যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, তারা এখানকার সাধারণ মানুষের প্রত্যাশিত আশা আকাংখা কোনভাবেই পূরণ করতে পারেননি। মূলত গত পাঁচ বছর নবীনগরের উন্নয়ন নয়, উন্নয়ন হয়েছে গুটি কয়েকজন স্বার্থবাদী মানুষের, যা ছিলো খুবই দুঃখজনক ‘
তিনি আরও বলেন, তবে এখন যিনি এমপি হিসেবে নবীনগরে নির্বাচিত হয়েছেন, সেই জননেতা ফয়জুর রহমান বাদলের আগামি পাঁচ বছরের আমলে ইনশাল্লাহ নবীনগরের সার্বিক চেহারা ইনশাল্লাহ পাল্টে যাবে। ফলে এখানকার সাধারণ মানুষের প্রত্যাশা এবার পূরণ হবেই হবে। আর আমি সেই জননেতা বাদল ভাইয়ের বিশ্বস্থ 'সারথি' হয়ে নবীনগরের সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষেই উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে মাঠে নেমেছি। সেজন্য গণমাধ্যম কর্মীদের আমি সর্বত সহযোগিতা চাই।
দীর্ঘ এই মতবিনিময়কালে নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন, নবীনগর রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এমকে জসীম উদ্দিন, স্থানীয় অনলাইন ষ্টার টিভির ব্যবস্থাপনা পরিচালক শাহীন রেজা টিটু, টিভি ওয়ানের (অনলাইন) সম্পাদক এস এ রুবেল, দ্বিধাবিভক্ত দুই মডেল প্রেসক্লাবের একটির সভাপতি খলিলুর রহমান ও অপরটির সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামসহ ইলেকট্রনিস্ক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
(জিডি/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ
- ‘জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’
- জীবদ্দশায় ৩ বার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস
- বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘মিস ইউনিভার্স’ বিজয়ী জেনিফার
- আবারও কমলো সোনার দাম
- তিন লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








