শিশু সন্তান আফরানকে ফিরে পেতে নলতায় ভারতীয় নারী আসমা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রায় চার বছর বয়সী শিশু সন্তান আফরানকে ফিরে পেতে জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ভারতীয় নারী আসমা খাতুন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানাধীন বাঁকড়া গ্রামের আজমান গাজীর মেয়ে।
আসমা খাতুন জানান, ২০১৪ সালের শেষের দিকে তাদের গ্রামে অবস্থান করাকালিন পরিচয় হয় বসিরহাটের ইটিন্ডা গ্রামের সাঈদুর রহমানের ছেলে খলিলুর রহমানের। ২০১৫ সালের ২২ মার্চ ইসলামী শরিয়ত মতে তাদের বিয়ে হয়। এর আগে খলিলুর ইটিÐার ঠিকানায় পাসপোর্ট তৈরি করেন। করেছে বাংলাদেশে যাতায়াতও। বিয়ের কয়েক মাস পর তারা তামিলনাড়–তে একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। এরমধ্যে তাদের ঘরে আফরান নামে এক সন্তান আসে। ১৮ মাস বয়সী আফরানকে নিয়ে হঠাৎ খলিলুর নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে তিনি জানতে পারেন যে খলিলুর তার আসল ঠিকানা বাংলাদেশের সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বাক্ নলতা গ্রামে নিয়ে গেছে।
বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তিনি জানতে পারেন যে খলিলুর রহমানের প্রকৃত নাম খলিলুর রহমান খান। তার বাবা মৃত কাশেম খান। ভারতীয় নাগরিকত্ব পেতে সে তার বাপের নামও পাল্টিয়েছে। একপর্যায়ে ২০২২ সালের ২৫ ডিসেম্বর তিনি পাসপোর্টে নলতায় আসেন। কথা বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিজুল ইসলামের সাথে। কথা হয় ইউপি সদস্য সিরাজুল ইসলামের সঙ্গে। তার সন্তান আরফানকে ফেরৎ চান তিনি। প্রথমে সন্তান ফেরৎ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও খলিলুর রহমান ও তার স্বজনরা তাকে জীবননাশের হুমকি দেন। পরে তিনি দেশে ফিরে যান। গত ২৭ ফেব্রুয়ারি তিনি আবারো ভোমরা বন্দর দিয়ে নলতায় আসেন।
গত মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ডাকে সাড়া দিয়ে খলিলুর না আসায় মনিরুল ইসলাম ও আল আমিনসহ চারজন গ্রাম পুলিশ তাকে বাড়ি থেকে পরিষদে ডেকে আনেন। সেখানে খলিলুর কথা বলার একপর্যায়ে তাকে মারপিট করতে উদ্যত হয়। ১৮ মাসের শিশু আফরান তার কাছে না থাকায় বাক নলতায় খলিলুরের বাড়িতে বেড়ে ওঠায় সে তার মাকে ভালভাবে বুঝে উঠতে পারছে না। এমত পরিস্থতিতে সন্তানকে না পেয়ে তিনি সাতক্ষীরা আদালতে আসেন। আদালতে এক আইনজীবীর পরামর্শে তিনি বৃহষ্পতিবার নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের শরনাপন্ন হন।
আবুল হোসেনের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি এখন কিংকর্তব্যবিমুড় হয়ে পড়েছেন। তাকে যে ব্যক্তি নলতায় আশ্রয় দিয়ে সন্তান ফিরে পাওয়ার ব্যপারে সহযোগতিা করছেন তাকেও বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে খলিলুর। তার দুধের সন্তানকে তুলে নিয়ে যে বাংলাদেশে এসেছে তার বিচার চান তিনি। একইসাথে তিনি তার সন্তানকে কিভাবে আইন মোতাবেক ফিরে পেতে পারেন তার জন্য সাংসদ ডাঃ আ.ফ.ম রুহুল হকসহ সকলের সহযোগিতা কামনা করেন। সহযোগিতা কামনা করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এ ব্যাপারে খলিলুর রহমান খাঁন ভারতের নাগরিকত্ব থাকাকালিন আসমার সাথে তার বিয়ের কথা স্বীকার করলেও তালাক হয়ে গেছে দাবি করে বলেন, বাচ্চা এখন মায়ের কাছে যেতে চায় না। সেক্ষেত্রে তার কি করার আছে। তবে তিন বছর আট মাসের ভারতীয় শিশু তিনি আইনবহির্ভুতভাবে নিজহেফাজতে রাখতে পারেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।
নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন বলেন, বিষয়টি স্পর্শকাতর ও আইনি জটিলতার মধ্যে পড়ায় আসমাকে পুলিশ প্রশাসনের সহায়তা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
(আরকে/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই’
- ‘নিদোর্ষ হয়েও আজ অপরাধী’
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- ‘দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে’
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই’
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
-1.gif)








