বরগুনায় খালার হত্যাকারীকে পালাতে টাকা দিলেন হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী গ্রাম পুলিশ
মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা জেলার তালতলী উপজেলাতে জমিজমার বিরোধে আপন খালাকে হত্যা করে তার কানের রিং বিক্রি করে সহযোগী খুনিকে পালাতে সহায়তা করেন আঃ মালেক (৩৮) নামের এক গ্রাম পুলিশ।
ওই ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি (শনিবার) সকালে তালতলী উপজেলার কচুপাত্রা বাজার থেকে হত্যার মূল পরিকল্পনাকারী গ্রাম পুলিশ আঃ মালেককে গ্রেপ্তার করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এর আগে ২৩ ফেব্রুয়ারী শুক্রবার রাতে হত্যাকাণ্ডের সাথে জড়িত মুল অপরাধী করিম খাঁকে মোংলা পৌরসভা এলাকা থেকে আটক করা হয়।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক ও ক্লুলেস হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন বলেন, ২০২৩ সালের ৩ এপ্রিল রাত আটটার সময় সাফিয়া বেগম বিকাশে টাকা তোলার জন্য ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়।এরপরে ৬ এপ্রিল শারিকখালীর ধোপার ভিটার পূর্ব পাশে কালিরখালের কেওড়াগাছের নীচ থেকে নিখোঁজ সাফিয়া বেগমের মরদেহ উদ্ধার করে তালতলী থানা পুলিশ।
এই ঘটনায় নিহত সাফিয়া বেগমের বোনের ছেলে গ্রাম পুলিশ আঃ মালেক ও তার আপন মামা পটুয়াখালী জেলার ছোট বিঘাই গ্রামে বসবাসরত ইউনুস চৌকিদার মরদেহ উদ্ধারের দিনই তাদের সঙ্গে জমিজমা বিরোধ রয়েছে বলে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো সোনা মিয়া, জাফর, সিদ্দিক ও ফারুক ঘরামী।
সাফিয়া খাতুন হত্যার রহস্য উন্মোচন করতে ২০২৩ সালের জুন মাসে মামলাটি তদন্ত করতে বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার উপর ন্যাস্ত করা হয়।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা আরো বলেন, নিহত সাফিয়ার বিভিন্ন তথ্য জানতে গিয়ে তার ঘনিষ্ঠ ও নির্ভরশীল ব্যক্তি স্হানীয় ফকির করিম খাঁ ঘটনার পর থেকে নিখোঁজ। তাকে খুঁজে পেতে গোপনে বিভিন্ন ভাবে চেষ্টা চালানোর পর গত ২৩ ফেব্রুয়ারী শুক্রবার মংলা পৌরসভা থেকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন পরে হত্যার আসল রহস্য উন্মোচন হওয়ায় সাফিয়ার পরিবার সঠিক বিচারের দাবি করেন।
হত্যার মূল আসামী করিম খাঁ ডিবি পুলিশকে জানায়, গ্রাম পুলিশ মালেকের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিল তার খালা সাফিয়া বেগমের সাথে। সেই জমি দখল করতে ঘাতক করিমকে ৪০ হাজার টাকায় ভাড়া করেন হত্যার মূল পরিকল্পনাকারী গ্রাম পুলিশ আঃ মালেক।
ঘটনার দিন সন্ধ্যার দিকে সাফিয়া বেগম তার বাড়ির সামনে বিকাশে টাকা তোলার জন্য ঘর থেকে বের হয়ে আসলে তাকে ধরে পাশের সূর্যমুখী ক্ষেতে নিয়ে যায় হত্যার মূল পরিকল্পনাকারী গ্রাম পুলিশ আঃ মালেক ও ঘাতক করিম। সেখানে খালা সাফিয়াকে মুখ চেপে শ্বাসরোধ করে আঃ মালেক ও করিম খাঁ হত্যা করে খালের পাশে মাটি চাপা দিয়ে পুঁতে রাখে। পরে আঃ মালেক নিহত খালা সাফিয়ার কানের স্বর্ণের রিং বিক্রি করে ঘাতক করিম খানকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য ২০ হাজার টাকা ও পরে আরো ৫ হাজার টাকা পরিশোধ করে। বাকী ১৫ হাজার টাকা আর পরিশোধ করেনি।
এ ঘটনা নিয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বশিরুল আলম বলেন, বিভিন্ন সোর্স ও ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে তালতলীর সাফিয়া বেগম হত্যাকাণ্ডের মূল ঘাতক করিম খাঁকে মোংলা পৌরসভা এলাকা থেকে আটক করি। ঘাতক করিমকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গ্রাম পুলিশ আঃ মালেকের নাম জানতে পারি। ঘাতক করিম খাঁ আটকের সংবাদে মালেক পালিয়ে যাবার সময় শনিবার ২৪ ফেব্রুয়ারী সকালে কচুপাত্রা বাজার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বিধি মোতাবেক তাদের বিরুদ্বে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








