‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজ এবিলিটিজ (এনডিডি) বিষয়ক মুক্ত আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক (Naand প্রকল্প) প্রফেসর ড. সুধাংশু রঞ্জন রায়।
চৌধুরী গাঁ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান। রিসোর্স পার্সন ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও মাষ্টার ট্রেইনার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (Naand প্রকল্প) এ এস এম ফজলে রাব্বী। আরও উপস্থিত ছিলেন চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির কোঅপ্ট সদস্য পির মোহাম্মদ,উপজেলা আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু,উপজেলা আওয়ামী লীগ এর সদস্য শেখ এনামূল হক বিদ্যুৎ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল-কায়সার বলেন, অটিজম আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে 'বিশ্ব অটিজম সচেতনতা দিবস' হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর দিবসটি পালন করা হচ্ছে। একসময় অটিজম ছিল একটি অবহেলিত জনস্বাস্থ্য ইস্যু। এ সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা ছিল।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ পুতুলের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। তিনি ২০০৭ সালে এ বিষয়ে দেশে কাজ শুরু করেন। সায়মা ওয়াজেদ এ অবহেলিত জনস্বাস্থ্য ইস্যুতে তার বিরাট অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি অর্জন করেন। সায়মা ওয়াজেদের কর্মকাণ্ডে একবিংশ শতাব্দীতে এসে বিশেষত বাংলাদেশে অটিজমসংক্রান্ত ধারণা দ্রুত পরিবর্তন হতে থাকে। বর্তমানে অটিজম নিয়ে বাংলাদেশ তথা বিশ্বজুড়েই নতুন দ্বার উন্মোচিত হয়েছে। সবার মধ্যে বেড়েছে সচেতনতা। বাংলাদেশেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অটিজম আক্রান্তরা নানাভাবে ভূমিকা রেখে চলেছেন।
এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। অটিজম শিশুরা অন্য শিশুদের মতোই, শুধুমাত্র তাদের বিকাশ জনিত সমস্যা রয়েছে। আমরা সবাই যদি তাদের বাড়তি যত্ন নেই,তাদের পরিবারের প্রতি ও সামাজিকভাবে আরো দায়িত্বশীল হই, তাহলেই তারা অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। এসময় তিনি সকল বিদ্যালয়ে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে ও তাদের প্রতি শিক্ষকদের বাড়তি যত্ন নেওয়ার প্রতি আহ্বান জানান।
(এসএএইচবি/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত
- কমেছে সোনা-রুপার দাম
- ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ
- ‘আওয়ামী লীগ ফিরলে কচুকাটা করা হবে’
- ‘নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর’
- সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
- রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস
- পাকিস্তানকে হারিয়ে সাফের শিরোপা ভারতের
- ‘তিন বছরে দেশে আসবে ১০০০ বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০’
- 'রাজশাহীতে মুক্তিবাহিনী হঠাৎ পাকবাহিনীর ওপর আক্রমণ করে'
- মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি) র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আউট সোসিং কর্মী গ্রেপ্তার
- মৌলভীবাজারের সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক
- বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী
- ব্রিজঘাটের রিভারভিউ শপিংজোনে দোকান পাবেন তো পুরোনো ব্যবসায়ীরা?
- ঠাকুরগাঁওয়ে ১৬ দিন ধরে বন্ধ উত্তরবঙ্গের সব রুটের বাস চলাচল
- ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
- সুন্দরবনসহ উপলকূল বাঁচাতে মিছিল সমাবেশ
- কুড়িগ্রামে ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি
- উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ
- টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করলেন দুই নেতা
- বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন
- নগরকান্দায় প্রশাসনের অভিযান, জরিমানার মুখে তিন ফার্মেসি
- মনুষ্যত্ব
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ‘প্রতিটি শিশু যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য কাজ করছে সরকার’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
-1.gif)








