আগুন লাগলে সতর্ক করবে ক্ষুদে বিজ্ঞানী ইরানের উদ্ভাবিত রোবট ‘রিবা’
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অফিস-আদালতে, শিল্প-কারখানার আগুন লাগলে মানুষের মতো আশপাশের লোকজনকে আগুন নিয়ন্ত্রণের জন্য বাংলা ভাষায় ডেকে শতর্ক করার পাশাপাশি এলার্ম বাজিয়ে সতর্ক করে দিতে পারবে ক্ষুদে বিজ্ঞানী ইরান সরদারের উদ্ভাবিত রোবট ‘রিবা’। এছাড়াও ‘রিবা’ বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার ও পাইপ লাইনের লিকেজ হলে অ্যালার্ম বাজিয়ে তাও শতর্ক করে দিতে পারবে। রোবট ‘রিবা’ আগুন লাগা ছাড়াও চিকিৎিসা বিজ্ঞানে নিজের অবস্থান থেকে রোগীর শরীরের তাপমাত্রা সেন্সরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করে তাপমাত্র বলে দিয়ে সেই তাপমাত্রা ডিসপ্লেতেও দেখাতে পারে। নতুন উদ্ভাবিত ‘রিবা’ ব্লাড প্রেসার পরীক্ষা করা ছাড়াও হাত জীবাণু মুক্ত করতে অপচয় ছাড়াই পরিমাণ মতো অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজিং করতে পারে। মোট কথা রোবট ‘রিবা’ একজন চিকিৎসক, শিক্ষক, অভিভাবকের মতো নির্দেশক হিসেবে কাজ করার সাথে সাথে মানুষের ব্যক্তিগত সহকারীর (পিএস) মতো বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে পারবে। ‘রিবা’ রোবট হলেও শিশুদেরও বিনোদন দিতে কার্পণ্য করে না।
মানব জাতির জন্য কল্যানকর রোবট “রিবা” আবিস্কারক ইরান সরদার বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের মো. ইব্রাহিম সরদার ও মমতাজ বেগমের তিন ছেলে মদ্যে ছোট ছেলে এবং সরকারী গৈলা মডেল মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ ও মাহিলাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। ইরান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোবটিক নিয়ে পড়াশুনার জন্য ভর্তিচ্ছু প্রার্থী। ইরানের বাবা ইব্রাহিম সরদার কাতার প্রবাসী এবং মা একজন গৃহিণী।
উদীয়মান ক্ষুদে বিজ্ঞানী ইরান সরদার জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংসম্পূর্ণ রোবট ‘রিবা’। এর মেমোরীতে তথ্য ভান্ডার ভরে দেয়ায় সাধারণ প্রশ্নের উত্ত দেয়ার সাথে ‘রিবা’ মানুষের মতো আচরণ করতে পারে। ‘রিবা’ দেশের রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধুর নামসহ যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। ‘রিবা’র সামনে অপরিচিত কোন লোক গেলে ‘রিবা’ কাকে অটোমেটিক সালাম দিয়ে তার সঙ্গে হ্যান্ডসেক করতে পারে।
তাঁর উদ্ভাবিত রোবট ‘রিবা’ মানুষের মতো চোখের পলক ফেলতে পারে। বাংলা, ইংরেজি আরো বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। কথা বলার সময় ‘রিবা’ মুখ নরাচড়া করে এবং মাথা ঘুরিয়ে সবাইকে দেখতেও পারে। পরিবেশ বান্ধব রোবট “রিবা’ সূর্যের আলো থেকে নিজের ব্যাটারি চার্জ করে নিতে পারে। ফলে এই রোবটটি ব্যবহার করতে নতুন কোন খরচ হয় না।
‘রিবা’ উদ্ভাবক ইরান আরও জানায়- ছোটবেলায় রোবট দেখে নিজে মনে মনে রোবট বানানোর ইচ্ছা থেকে সে আজকের এই রেবাট ‘রিবা’ তৈরি করেছে।
স্কুল জীবনে টিফিনের টাকা বাঁচিয়ে এবং পরিবার থেকে সহায়তা নিয়ে রোবট তৈরির কাজ শুরু করে। প্রায় এক বছর কাজের ফসল হিসেবে ৮০ হাজার টাকার বিনিময়ে আজকের এই সফল রোবর ‘রিবা’।
স্থানীয় ও জেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় ইরান এর তৈরী উদ্ভাবিত রোবট ‘রিবা’ সকলকে তাক লাগিয়েছে। সরকারী, বে-সরকারী পৃষ্ঠপোষকতা পেলে আরও সাশ্রয়ী মূল্যে আরও উন্নত মানের নতুন নতুন ডিভাইস তৈরি করে মানব কল্যানে উপহার দিতে সক্ষম বলেও ইচ্ছা প্রকাশ করেছে ক্ষুদে বিজ্ঞানী ইরান সরদার।
(টিবি/এসপি/মার্চ ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








