টাঙ্গাইলের লৌহজং নদীর আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : দখল-দূষণে জর্জরিত টাঙ্গাইলের লৌহজং নদীর আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের হাউজিং মাঠ এলাকায় লৌহজং নদীর ময়লা পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে সারাদেশ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন বাংলাদেশে’র প্রায় দুই হাজার সেচ্ছাসেবক টাঙ্গাইলে লৌহজং নদীর আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু করেছেন।
লৌহজং নদীর টাঙ্গাইল শহরের হাউজিং ব্রিজপাড় থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার নদীর বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে বিডি ক্লিনের দুই হাজার সদস্য অংশ নিয়েছেন। এই কাজে সার্বিক সহযোগিতা করছে টাঙ্গাইলের জেলা প্রশাসন ও টাঙ্গাইল পৌরসভা।
নদী পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন(এসপি পদোন্নতি প্রাপ্ত), টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হল আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
জানা গেছে, টাঙ্গাইল শহরের উপর দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী ময়লা, আবর্জনা ও কচুরিপানায় ভরে গেছে। এছাড়া কল-কারখানার বর্জ্যে নদীর পানি দূষিত হচ্ছে। ফলে নদীর পঁচা পানি প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীর দুই তীরের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে জীববৈচিত্র।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রায় ৭ বছর আগে নদী উদ্ধার কার্যক্রম শুরু হয়। তবে প্রায় ৪ বছর ধরে কার্যক্রম না থাকায় অবৈধ দখলদাররা ফের জেঁকে বসেছে। ফলে নদীটি মৃত খালে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানায়, লৌহজং নদীটি সদর উপজেলার যুগনী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত ৭৫ কিলোমিটার দীর্ঘ। এক সময় শহরের নিরালা মোড় এলাকায় এ নদীর নৌবন্দর ছিল। দেশ-বিদেশ থেকে লঞ্চ, স্টিমার, জাহাজ ও বড় বড় নৌকা এ নৌবন্দরে ভিরতো। এখানে ছিল মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। বর্তমানে এসব কিছুই যেন রূপকথার গল্প।
দীর্ঘদিন ধরে নদীটি খনন না করায় নাব্যতা হারিয়েছে। এ সুযোগে দুই তীরের বাসিন্দারা কৌশলে প্রথমে ময়লা-আবর্জনা ফেলে দখল করছে। পরবর্তীতে স্থায়ী ভবন, দেওয়াল ও স্থাপনা নির্মাণ করছে। এছাড়াও বিভিন্ন মিল-কারখানা ও শহরের সব ময়লা আবর্জনা নদীতে ফেলে দূষিত করা হচ্ছে পানি।
২০১৬ সালে জেলা প্রশাসনের সহায়তায় নদীটি দখল ও দূষণমুক্ত করার জন্য আন্দোলনে নামে স্থানীয়রা। ওই বছরের ২৯ নভেম্বর নদীটি দখল ও দূষণমুক্ত করার কার্যক্রম উদ্বোধন করেন, তৎকালীন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
ওই সময়ে শহরের পুলিশ লাইনস হাজরাঘাট এলাকা থেকে বেড়াডোমা পর্যন্ত চার কিলোমিটার দখল ও দূষণমুক্ত করা হয়। গত চার বছরে আর কোনো কার্যক্রম না থাকায় নদীর পানি আর ব্যবহার উপযোগী নেই। নদীর স্বাভাবিক গতি হারিয়ে সরু খালে পরিণত হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, টাঙ্গাইলের প্রাণ কেন্দ্রে লৌহজং নদীটি অবস্থিত। এই শহরের নাগরিকগণ দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ও বিভিন্ন কলকারখানা দূষিত বর্জ্য ফেলে নদীর পানিকে দূষিত করে ফেলেছেন। আমরা নদীটিকে পরিস্কার অভিযানের মাধ্যমে দূষণ মুক্ত করতে চাই। পরবর্তীতে সৌন্দর্য বর্ধনে কাজ করবো।
তিনি আরো বলেন, লৌহজং নদীটিকে পুনরুদ্ধার করতে বিডি ক্লিনের প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবী কাজ করছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে।
(এসএম/এসপি/মার্চ ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ওড়াকান্দির স্নানোৎসব
- ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- ‘দিনাজপুরে কৃষিনির্ভর মিলকারখানা গড়ে তুলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে’
- বঙ্গবন্ধু: একটি জাতির জন্মদাতা ও আপসহীন সংগ্রামের এক জীবন্ত মহাকাব্য
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : সংস্কৃতিমন্ত্রী
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
১৬ মার্চ ২০২৬
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ওড়াকান্দির স্নানোৎসব
- ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








