হাবড়া নদীর উপর ব্রীজ নির্মাণে অনিয়মের প্রতিবাদ ও কাঠের ব্রীজ অপসারণের দাবিতে সমাবেশ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজিরপুর বাজারে হাবড়া নদীর উপর নতুন ব্রীজ নির্মাণে অনিয়মের প্রতিবাদ ও টিআরবি ভাটা কর্তৃপক্ষের নির্মিত কাঠের ব্রীজ অপসারনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় কালিগঞ্জের উজিরপুর ব্রীজের দক্ষিণ পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অ্যাড. সত্যরঞ্জন মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিদুল হক কিসলু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জেলা শাখার সমন্বায়ক কলেজ শিক্ষক নিত্যানন্দ সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, সাংবাদিক রঘুনাথ খাঁ, চম্পাফুল ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ।
বক্তারা বলেন, ২০২৩ সালের ৬ জুন থেকে ১০ কোটি টাকা ব্যয়ে হাবড়া নদীর উপর উজিরপুর ব্রীজটি নির্মাণ কাজ শুরু করে ওই বছরের ৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল ঠিকাদারের। কিন্তু তিনি তা না করে এক মাস আগে এ কাজ শুরু করেছেন। পুরাতন ব্রীজটি কয়েকদিন আগে ভাঙা শুরু হয়েছে। সাধারণ মানুষ ও ছোট খাটো যানবাহন চলাচলের জন্য ওই ব্রীজের পাশ দিয়ে সিডিউলে উল্লেখিত ১২ ফুটের পরিবর্তে একটি সাত ফুটের কাঠের ব্রীজ নির্মাণ করা হয়েছে। ফলে সরু ব্রীজ দিয়ে চলাচল করতে যেয়ে মানুষ, যানবাহনের সমস্যা হচ্ছে। সোমবার ও শুক্রবার হাটবারে জনদুর্ভোগ বাড়ছে। এ ছাড়া ধুলা প্রতিরোধে পানি দেওয়ার ব্যবস্থা নেই। নেই ট্রাফিক ও শ্রমিকদের শৌচাগারের ব্যবস্থা । সব মিলিয়ে ব্রীজ নির্মাণে চরম অনিয়ম দেখা দিয়েছে। ব্রীজের উত্তর পাশে করা হয়নি রাস্তা। এ অবস্থা চলতে থাকলে মানুষের দুর্ভোগ বাড়বে।
বক্তারা আরো বলেন, এক কিলোমিটারের মধ্যে জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ইউনিয়ন ভূমি অফিস থাকার পরও নীতিমালা উপেক্ষা করে ঘুষুড়ি গ্রামে টিআরবি ইটভাটা নির্মাণ করা হয়েছে। সেখানে কয়লার পাশাপাশি কাঠ ও টায়ারের গুড়াে ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে ফলে নষ্ট হচ্ছে পরিবেশ। এরপরও ওই ভাটার মাটি ও ইট বহনের সুবিধার্থে উজিরপুর ব্রীজের পূর্বে ২০০ গজ দূরে টিআরবি ভাটা কর্তৃপক্ষ কোন প্রকার অনুমতি ছাড়াই হাবড়া নদীর উপর কাঠের ব্রীজ নির্মাণ করে জোয়ার ভাটায় প্রতিরোধ সৃষ্টি করায় ওই স্থান পলিমাটি জমে নদী ভরাট হতে চলেছে। নদী ধ্বংসকারি ওই কাঠের ব্রীজ অবিলম্বে অপসারণ করতে হবে।
উল্লেখ্য, নীতিমালা উপেক্ষা করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘুষুড়ি গ্রামে তানজিন এন্টারপ্রাইজ (টিআরবি ভাটা) নামের ইটভাটা নির্মাণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই ভাটার ইট ও মালামাল বহনের সুবিধার্থে উজিরপুর শ্মশানঘাটের পাশে হাবড়া নদীর উপরে গত ১০ ফেব্রুয়ারি আড়াআড়িভাবে কাঠের ব্রীজ বানানো হয়েছে। ফলে ওই বাঁধের স্থানে পলিমাটি জমে জোয়ারভাটা বন্ধ হয়ে যাওয়ার আশাঙ্কা দেখা দিয়েছে।
(আরকে/এসপি/মার্চ ০২, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
১০ মার্চ ২০২৬
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
-1.gif)








